Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহী জেলার ৭২টি ইউনিয়নে ব্যাপক পরিসরে আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত বিএনপির আন্দোলন কখনো সফল হবে নাঃ খায়রুজ্জামান লিটন

নিউজডেস্ক February 12, 2023

স্টাফ রিপোর্টার
বিএনপির আন্দোলন কখনো সফল হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিএনপি-জামাতের নৈরাজ্য, সন্ত্রাস ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির প্রতিবাদে শনিবার বিকেলে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আওয়ামী লীগের জনগণের দল। আওয়ামী লীগ টানা তিন মেয়াদে ক্ষমতায় রয়েছে। এর শেষ পযায়ে এসে বিএনপি সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের যে দাবিতে আন্দোলন করছে, সেই দাবি ভিত্তিহীন, অসাংবিধানিক ও অগণতান্ত্রিক। সংবিধান পরিবর্তন ছাড়া দাবি মানা সম্ভব নয়। আর সংবিধান পরিবর্তন করার সুযোগ নেই, কারণও নেই। সেই কারণে বিএনপির আন্দোলন কখনো সফল হবে না।

তিনি আরো বলেন, আমরা দেখেছি বিএনপি দেশের বিভিন্ন জায়গায় সমাবেশের নামে পিকনিক করেছে। পিকনিকের এই আন্দোলন করে সরকারের পতন ঘটানো সম্ভব নয়। বিএনপি যতদিন মাঠে থেকে আন্দোলন করবে, আমরাও নেতাকমীদের নিয়ে মাঠে থাকবো। বিএনপি জ্বালাও-পোড়াও করবে, আমরা বসে থাকবো- এমনটি ভাবার কারণ নেই। আমরা রাজপথে থেকে বিএনপিকে প্রতিরোধ করা হবে।

উল্লেখ্য, রাজশাহী জেলার ৯টি উপজেলার ৭২টি ইউনিয়নে ব্যাপক পরিসরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শান্তি সমাবেশে জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের নেতাকর্মীরা ও জনসাধারণ অংশ নেন। রাজশাহী জেলার শান্তি সমাবেশের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন ও সদস্য বেগম আখতার জাহান।

শান্তি সমাবেশে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন আরো বলেন, আওয়ামী লীগ কখনো পালাবে না। পালিয়ে গেছে তো তারেক জিয়া। আমরা ছিলাম, আছি ও আগামীতেও থাকবো। দেশে থেকেই আমরা জনগণের কল্যানে রাজনীতি করে যাব।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের কল্যান হয়, মানুষের ভাগ্যের পরিবর্তন হয়। আর বিএনপি কখনোই মানুষের কল্যান চায় না। অযৌক্তিক দাবিতে আন্দোলনের নামে সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বিএনপি। তাদের আন্দোলন ও অপচেষ্টা কখনো সফল হবে না। আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চাইলে বিএনপিকে দাতভাঙ্গা জবাব দেওয়া হবে।’

খায়রুজ্জামান লিটন বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করছেন তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের সর্বক্ষেত্রে আজ উন্নয়ন দৃশ্যমান। আমরা নিজস্ব অর্থে বিশ্বের বিস্ময় পদ্মা সেতু নির্মাণ করেছি। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রায় শেষ পর্যায়ে। ঈশ্বরদীর রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে। এভাবে বাংলাদেশ যখন দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে, তখন দেশের অগ্রযাত্রাকে রুখতে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করছে বিএনপি-জামায়াত। তাদের চক্রান্ত ও ষড়যন্ত্র কোনোদিন সফল হবে না। বাংলাদেশের এই অগ্রযাত্রাকে কেউ রুখতে পারবে না।

বিএনপির তত্ত্বাবধায়ক সরকার দাবির প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, দেশে তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। ভারত, ইংল্যান্ড সহ বিশ্বের উন্নত দেশে ক্ষমতাসীন সরকার বহাল থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে।

আগামী নির্বাচনেও জনগণ নৌকার পক্ষে রায় দেবে জানিয়ে রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে দেশের মানুষ ভালো আছে, সুখে আছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগণ নৌকার পক্ষে রায় দেবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন।’ ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের অন্যতম ধনী ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবে।

শান্তি সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান। সভাপতিত্ব্ করেন পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনক। সসমাবেশে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Continue Reading

Previous: রাজশাহীর ইউসুফপু ইউনিয়নে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা অনুষ্ঠিত
Next: বাংলা বানান ভুল, মাতৃভাষা শুদ্ধভাবে লেখা নিশ্চিত হোক

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.