Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

নীতিমালা ও আইন প্রণয়নের দাবি হকারদের

নিউজডেস্ক February 12, 2023

আলো ডেস্ক: অবিলম্বে একটি জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নসহ ৬ দফা দাবি জানিয়েছে হকার ও ফুটপাতের ব্যবসায়ীরা। গতকাল রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা এসব দাবি জানান। হকারদের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়নের দাবিতে যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে লেবার অ্যাট ইনফরমাল ইকোনমি এবং বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারম্যান মো. কামাল সিদ্দিকী বলেন, ‘হকার’ বাংলাদেশের শহুরে জীবনে শ্রমজীবী ও পেশাজীবীদের মধ্যে একটি সুপরিচিত নাম।

কর্মহীনতা ও বেকারত্ব থেকেই হকারদের সৃষ্টি। বেকাররা আত্ম-কর্মসংস্থানের উপায় হিসেবে স্বেচ্ছায় এই পেশা বেছে নেয়। ফলে সরকারের ওপর বেকারদের জন্য ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির চাপ হ্রাস পায়। অন্যদিকে দেশের নিম্ন আয়ের মানুষ স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে তাদের দৈনন্দিন চাহিদা মেটানোর সুযোগ পায়। এ ছাড়া হাজার হাজার লোকাল গার্মেন্টস, কুটির, মৃৎশিল্প ও ক্ষুদ্র শিল্পের মালিক-শ্রমিক, সবজি, ফুল, ফল চাষিসহ লাখ লাখ মানুষ এই পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করে থাকেন।

সুতরাং দেশের নিম্ন আয়ের মানুষের জীবন জীবিকায় হকারদের ভ‚মিকা অস্বীকার করা যায় না। নগর অর্থনীতিতে হকারদের অবদান অস্বীকার করা যায় না। তারপরও হকার পেশার জনগোষ্ঠী বিভিন্নভাবে নিপীড়িত ও সুবিধা বঞ্চিত। তিনি আরও বলেন, হকার পেশাভিত্তিক অর্থনীতি দেশের অবহেলিত ও বেকার শ্রেণির মানুষের বেঁচে থাকার পথ করে দিয়েছে। আজ শুধু পুরুষ নয়, হাজার হাজার নারীও সমাজের বাধা-বিপত্তি উপেক্ষা করে জীবিকা নির্বাহের জন্য এই পেশায় যুক্ত হয়েছে।

নগরীর ব্যস্ততম এলাকায় তারাও তাদের পণ্যের পশরা নিয়ে বাজার ব্যবস্থা গড়ে তুলেছেন এবং মৌসুমী মেলায় তাদের সংখ্যা প্রায় পুরুষ হকারদের সমান। মো. কামাল সিদ্দিকী বলেন, এই বিপুল সংখ্যক মানুষকে বিনা নোটিশে এবং তাদের জীবিকার বিকল্প ও স্বল্প আয়ের লোকেদের সস্তা কেনাকাটার প্রতি আগ্রহ বিবেচনা না করেই ফুটপাত এবং কর্মক্ষেত্র থেকে যখন তখন অমানবিকভাবে উচ্ছেদ করা হয়। তাদের কর্ম ও জীবনের নিরাপত্তা নেই, সামাজিক মর্যাদা নেই, স্বার্থ রক্ষার কোনো আইন নেই। লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ভাইস চেয়ারম্যান আরও বলেন, হকারদের যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করে তাদের এ পেশা থেকে উচ্ছেদের কোনো উপায় নেই।

কর্তৃপক্ষকে ভাবতে হবে, এই অগণিত সংখ্যক মানুষ হঠাৎ করে ফুটপাতে এসে হকার পেশায় অংশ নেয়নি। দেশের জনসংখ্যা বৃদ্ধি, কর্মসংস্থানের সংকোচন এবং বেকারত্ব বৃদ্ধির ফলে তাদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই যে কোনো সিদ্ধান্তে তাদের জীবিকার জায়গা থেকে হঠাৎ করে উচ্ছেদ করে দেশে বেকারের সংখ্যা বৃদ্ধি করা বুদ্ধিমানের কাজ নয়। তাই হকারদের যথাযথ পুনর্বাসনের মাধ্যমে উচ্ছেদ করতে হবে এবং তাদের স্বার্থবিরোধী সব আইন বাতিল করে তাদের স্বার্থ রক্ষায় জাতীয় নীতি ও আইন প্রণয়নসহ ৬ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

তাদের দাবিগুলো হলো- হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য জাতীয় নীতিমালা ও আইন প্রণয়ন করতে হবে; পূনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা যাবে না; হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পূনর্বাসনের জন্য সরকারকে হকারদের নিবন্ধন করতে হবে; হকার ও ফুটপাত ব্যবসায়ীদের পেশাকে ‘অর্থনৈতিক কাজ’ হিসেবে স্বীকৃতি দিতে হবে; হকার ও ফুটপাত ব্যবসায়ীদের জন্য সামাজিক সুরক্ষা কর্মসূচি নিশ্চিত করতে হবে এবং হকার ও ফুটপাত ব্যবসায়ীদেরও সার্বজনীন পেনশন সুবিধার আওতায় আনতে হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার সংগ্রাম পরিষদের সভাপতি আবুল হোসাইন, সাধারণ সম্পাদক হারুন-উর-রশিদ, সাবেক সদস্য সচিব সেকেন্দার হায়াৎ, লেবার অ্যাট ইনফরমাল ইকোনমির ন্যাশনাল কো-অর্ডিনেটর ফরিদা খানম, সমন্বয়কারী ইসরাত জাহান প্রমুখ।

Continue Reading

Previous: বাংলাদেশ আর কখনো পেছনে ফিরে তাকাবে না: প্রধানমন্ত্রী
Next: গণপদযাত্রায় ৩ শতাধিক নেতা-কর্মী আহতের দাবি বিএনপির

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.