আলো ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির চতুর্থ ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। এ ধাপে ১ লাখ ৮ হাজার ৯৪১ জন আবেদন করেও ১ হাজার ১৪ জন কোনো কলেজে ভর্তি হতে পারেননি। তাদের মধ্যে ৯১ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীও রয়েছেন। শেষ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন ও কলেজে ভর্তি ১২-১৫ ফেব্রæয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। ঢাকা শিক্ষাবোর্ড থেকে জানা গেছে, উচ্চমাধ্যমিকে ভর্তির বাহিরে থাকা শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে চতুর্থ ধাপে আবেদন করার সুযোগ দেওয়া হয়। এ ধাপে ভর্তির বাইরে থাকা ১ লাখ ৮ হাজার ৯৪১ জন শিক্ষার্থী আবেদন করেন। তার মধ্যে ১ লাখ ৭ হাজারের মতো ভর্তির জন্য মনোনীত হয়েছেন।
আবেদন করেও ১ হাজার ১৪ জন এখানো ভর্তির বাইরে রয়েছেন। ভর্তিবঞ্চিতদের মধ্যে ৯১ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীও রয়েছেন। এ বিষয়ে গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফলাফর প্রকাশ করা হয়েছে। শেষ ধাপেও ১ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হননি। শিক্ষার্থীদের নির্বাচিত অনেক কলেজে আসন কম ও কম কলেজ নির্বাচন করায় তারা ভর্তির জন্য নির্বাচিত হয়নি।
তিনি বলেন, সারাদেশে আমাদের অনেক আসন খালি রয়েছে। যারা এখানো আবেদন করে কলেজ পাননি তারা স্ব-স্ব শিক্ষা বোর্ডে যোগাযোগ করলে যেসব কলেজে আসন খালি রয়েছে সেখানে অফলাইন পদ্ধতিতে ভর্তির সুযোগ করে দেওয়া হবে। ভর্তি হতে চাইলে কাউকে বঞ্চিত করা হবে না। জানা গেছে, এ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন ও কলেজে ভর্তি ১২-১৫ ফেব্রুয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে ৬ থেকে ৮ ফেব্রæয়ারি চতুর্থ ধাপে অনলাইনে আবেদনে সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, একাদশে ভর্তির চতুর্থ ধাপের ফলাফর প্রকাশ করা হয়েছে। শেষ ধাপেও ১ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেও ভর্তির জন্য নির্বাচিত হননি। শিক্ষার্থীদের নির্বাচিত অনেক কলেজে আসন কম ও কম কলেজ নির্বাচন করায় তারা ভর্তির জন্য নির্বাচিত হয়নি। তিনি বলেন, সারাদেশে আমাদের অনেক আসন খালি রয়েছে। যারা এখানো আবেদন করে কলেজ পাননি তারা স্ব-স্ব শিক্ষা বোর্ডে যোগাযোগ করলে যেসব কলেজে আসন খালি রয়েছে সেখানে অফলাইন পদ্ধতিতে ভর্তির সুযোগ করে দেওয়া হবে। ভর্তি হতে চাইলে কাউকে বঞ্চিত করা হবে না।
জানা গেছে, এ ধাপের শিক্ষার্থীদের সিলেকশন নিশ্চয়ন ও কলেজে ভর্তি ১২-১৫ ফেব্রæয়ারি বিকেল ৫টা পর্যন্ত চলবে। এর আগে ৬ থেকে ৮ ফেব্রুয়ারি চতুর্থ ধাপে অনলাইনে আবেদনে সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা। কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (xiclassadmission.gov.bd) শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। ফল দেখতে এই ওয়েবসাইটের নির্ধারিত স্থানে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছরের অপশনে তথ্য দিয়ে ওয়েবপাতায় উল্লিখিত ভেরিফিকেশন কোডটি ইনপুট দিতে হবে। এরপর নীল বর্ণের ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করলেই শিক্ষার্থীর ফল দেখা যাবে। ওয়েবসাইটে বলা হয়েছে, চতুর্থ পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা গতকাল সোমবার থেকে ১৫ ফেব্রæয়ারি বিকেল ৫টা পর্যন্ত সিলেকশন নিশ্চয়ন ও কলেজে ভর্তির সুযোগ পাবেন।
