Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার দাবিতে সংবাদ সম্মেলন

নিউজডেস্ক February 14, 2023

আলো ডেস্ক: বাংলাদেশে তামাক ব্যবহারজনিত রোগে প্রতি বছর এক লাখ ৬১ হাজারের বেশি মানুষের অকাল মৃত্যু ঘটছে। জনসংখ্যার অনুপাতের বিচারে তামাক ব্যবহারের মাত্রা এবং এর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবের শিকার হওয়ার ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলোর একটি বাংলাদেশ। এসব তথ্য উল্লেখ করে ‘ধূমপান ও তামাক আইন শক্তিশালীকরণ’ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ‘উন্নয়ন সমন্বয়’। গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে বক্তারা ধূমপান ও তামাক ব্যবহারের ক্ষতিকর দিক এবং তামাক আইন শক্তিশালী করা এবং এই আইনের প্রয়োগ নিয়ে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্যে উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান বলেন, তরুণরা যাতে ধূমপানে উৎসাহিত না হয় সে জন্য আইন করতে হবে। ডেজিগনেটেড স্মোকিং এরিয়া (ডিএসএ) বাতিল করতে হবে। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়ম করেছিলাম তামাক চাষে কোনো কৃষি ঋণ দেওয়া হবে না। আমরা এ আইন এখনও বহাল রেখেছি। তামাক নিয়ন্ত্রণ আইন করে কৃষি ঋণ বন্ধ করেছি। তবে তামাকশিল্প কিন্তু শেষ হয়ে যায়নি। তামাক আমাদের বন্ধ করতে হবে।

শুধু আইন দিয়ে এটা বন্ধ করা যাবে না, কিন্তু আইন থাকা জরুরি। এখন তরুণরা যে ই-সিগারেট ব্যবহার করছে, এগুলোও আইনের আওতায় এনে বন্ধ করতে হবে। আগামীতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন সুস্থ হয়ে বেড়ে উঠতে পারে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ভোরের কাগজে আমি ৩২ বছর ধরে কাজ করছি। আমরা কখনও টোব্যাকোর বিজ্ঞাপন ছাপিনি। তখনকার সময়েই আমরা এ সাহসিকতা দেখিয়েছিলাম। তিনি আরও বলেন, সরকার কী আসলেই চায় তামাক কমুক? সরকার চাইলে কালকেই ধূমপান বন্ধ হয়ে যাবে। এটিএন নিউজের চিফ এক্সিকিউটিভ এডিটর মুন্নী সাহা বলেন, তামাক কোম্পানিগুলো যে সিএসআর করে সেগুলো বন্ধ করতে হবে। নিজ প্রতিষ্ঠানের কর্মীদের উদ্দেশে তিনি ধূমপান ছেড়ে দিয়ে ধূমপানবিরোধী রিপোর্ট করার আহ্বান জানান।

ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট ড. নাজনীন আহম্মেদ বলেন, সচেতনতা এবং আইন করার একটি ইমপ্যাক্ট সমাজে আছে। তাই আইনের প্রয়োগ করতে হবে এবং সচেতনতা বাড়াতে হবে। পাঠ্যপুস্তকেও তামাকের খারাপ দিক লেখা থাকতে পারে। পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, রাঙ্গামাটির সাবেক চেয়ারম্যান নব্য বিক্রম কিশোর ত্রিপুরা বলেন, ধূমপানের সঙ্গে আমাদের অন্যান্য মাদকের দিকেও লক্ষ দেওয়া উচিত। আশা করি প্রধানমন্ত্রীর দেওয়া লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০৪০ সালের মধ্যে আমরা এটা বন্ধ করতে পারবো।

উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের সভাপতিত্বে এবং জ্যেষ্ঠ প্রকল্প সমন্বয়কারী শাহীন উল আলমের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও ছিলেন-জাতীয় পুরস্কারপ্রাপ্ত সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, নাট্যকার রুমা মোদক, সাবেক জাতীয় ফুটবলার রেহানা পারভীন।

Continue Reading

Previous: সুশিক্ষিত, সৎ, যোগ্য ও দক্ষ ব্যক্তিকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়া হয়েছে: কাদের
Next: করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ৯ রোগী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.