Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ঢাকায় বায়ুদূষণ,পদক্ষেপ নেওয়া জরুরি

নিউজডেস্ক February 15, 2023

সম্পাদকীয়:প্রায় সময়ই ঢাকার বায়ুদূষণের মাত্রা বিশ্বের সব শহরকে ছাড়িয়ে যায়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। ঢাকা সিটি করপোরেশন এলাকায় সড়ক খোঁড়াখুঁড়ির ক্ষেত্রে বিভিন্ন সংস্থার সমন্বয় ঘটাতে ২০১৯ সালে নীতিমালা প্রণীত হয়। উদ্বেগজনক হলো, বিভিন্ন সংস্থার নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো নীতিমালা অমান্য করেই সড়ক খোঁড়াখুঁড়ি করছে। এর ফলে রাজধানীর বায়ুদূষণ আরও ভয়াবহ আকার ধারণ করছে।

২০২২ সালে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, ছয় বছরে ঢাকার মানুষ মাত্র ৩৮ দিন ভালো মানের বায়ুতে শ্বাস নিতে পেরেছে। এরপরও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর তৎপরতা দৃশ্যমান নয়। ঢাকায় সড়ক খোঁড়াখুঁড়ির যেন শেষ নেই। সেবা প্রদানকারী সংস্থাগুলোর কর্মকাণ্ডে সমন্বয়হীনতার কারণে দেখা যায়, কদিন পরপর একই রাস্তা খোঁড়া হচ্ছে। দেশের রাজধানী শহরের নাগরিক সুবিধার্থে যতটা যত্ন ও পরিকল্পনা নিয়ে সমন্বিত ব্যবস্থাপনায় এ কাজগুলো সম্পন্ন করা প্রয়োজন, তা মোটেই দৃশ্যমান নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর উদাসীনতা, অবহেলা ও সমন্বয়হীনতার মাশুল দিতে হচ্ছে নগরবাসীকে। এখন ভয়াবহ ধুলাদূষণের শিকার রাজধানীবাসী।

বিশেষজ্ঞদের মতে, বায়ুদূষণের কারণে মানুষ নানারকম জটিল রোগে আক্রান্ত হতে পারে। ঢাকা শহরের কিছু স্থানে নমুনা বিশ্লেষণে ২০০ প্রকার জৈব যৌগ শনাক্ত করা হয়েছে। ঢাকার বায়ুতে যেসব ক্ষতিকর পদার্থ আছে তার অন্যতম হলো অতিরিক্ত সিসা। এটা শিশুর মানসিক বিকাশকে বাধাগ্রস্ত করে। ঢাকা শিশু হাসপাতালে শিশুদের রক্ত পরীক্ষায় ৮০ এমজি বা ডিএল থেকে ১৮০ এমজি বা ডিএল সিসা পাওয়া গেছে, যা গ্রহণযোগ্য মাত্রার ৭ থেকে ১৬ গুণ বেশি।

২০২১ সালে শিকাগো ইউনিভার্সিটির এনার্জি পলিসি ইনস্টিটিউট প্রকাশিত এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্সে বলা হয়েছে, বায়ুদূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু কমেছে প্রায় পাঁচ বছর চার মাস; ঢাকায় কমেছে প্রায় সাত বছর সাত মাস। বায়ুদূষণের ফলে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াও বাধাগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে ঢাকার বাতাসকে বিপজ্জনক অভিহিত করা হচ্ছে। স্বাভাবিকের চেয়ে পাঁচগুণ বেশি দূষিত ঢাকার বাতাস। চলতি বছরের জানুয়ারি মাসে একদিনও নির্মল বায়ু পায়নি এ শহরের মানুষ।

বাতাসের মান ৩১ দিনের মধ্যে ১০ দিনই ছিল বিপজ্জনক পর্যায়ে। আর ২১ দিনই ছিল খুবই অস্বাস্থ্যকর। ফেব্রুয়ারির শুরু থেকে এখন পর্যন্ত বাতাসের মানের কোনো উন্নতি হয়নি। বস্তুত নির্মাণকাজের পাশাপাশি যানবাহনের আধিক্যের কারণেও পরিবেশ দূষণ বেড়েছে। দেশের বিভিন্ন স্থানে ইটভাটাগুলো পরিবেশ দূষণের বড় কারণ। এ অবস্থায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে আইন প্রয়োগের পাশাপাশি কর্তৃপক্ষের সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।

Continue Reading

Previous: রাজশাহীতে বিশ্ব বেতার দিবস উদ্যাপন
Next: বন্ধ হোক টাকা পাঁচার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.