Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • জাতীয়
  • স্লাইড

জনগণকে স্বাবলম্বী করতে উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে: স্পিকার

নিউজডেস্ক February 15, 2023

আলো ডেস্কঃ জনগণকে স্বাবলম্বী করার লক্ষ্যে উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, দেশের তরুণ প্রজন্ম অত্যন্ত মেধাবী। তাদের দক্ষ ও যোগ্য হতে সচেষ্ট হতে হবে। মেধা ও যোগ্যতার সদ্ব্যবহারের মাধ্যমে তরুণরাই উন্নত বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিকে পরিণত হবে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা রংপুর-৬ এর অন্তর্গত মদনখালী ইউনিয়নের কাদিরাবাদ উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপকারভোগীদের মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন, হুইল চেয়ার, স্প্রে মেশিন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, অনুদান এককালীন। তাই অনুদানের ওপর নির্ভরশীল না হয়ে প্রত্যেকেরই যথোপযুক্ত প্রশিক্ষণ গ্রহণ করা উচিত। উপযুক্ত প্রশিক্ষণ গ্রহণই দক্ষতা অর্জন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার উপায়।

নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন সম্পর্কে তিনি বলেন, স্থানীয় মা-বোনদের স্বাবলম্বী করার লক্ষ্যে ভেন্ডাবাড়িতে ইউনিয়ন মহিলা প্রশিক্ষণকেন্দ্র করা হচ্ছে। তিনি চতরা ইউনিয়নে স্টেডিয়াম এবং শানেরহাট ইউনিয়নের শান নদীখননের কথা উল্লেখ করে বলেন, উপকারভোগীদের মধ্যে যথাসম্ভব সেবাসামগ্রী সরবরাহ করা হচ্ছে এবং আগামীতেও তা অব্যাহত থাকবে।
স্পিকার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সব নির্বাচনী প্রতিশ্রুতি পালন করে বাংলার মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছেন। তার নেতৃত্বগুণে সমগ্র দেশের মতো পীরগঞ্জেও উন্নয়নের ছোঁয়া লেগেছে। স্পিকার সব উন্নয়ন কর্মকাণ্ডে বর্তমান সরকারের সঙ্গে থাকার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এদিন তিনি মদনখালী ইউনিয়নস্থ কাদিরাবাদ আশ্রয়ণ প্রকল্প, জাফরপাড়া উপণ্ডস্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন এবং খালাশপীর বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে স্পিকার ৫নং মদনখালী ইউনিয়নের উপকারভোগীদের মাঝে ১১টি সেলাইমেশিন, ১০টি স্প্রে মেশিন, ১০টি হুইলচেয়ার এবং ৫০টি বাইসাইকেলসহ শীতবস্ত্র বিতরণ করেন।
এর আগে স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন প্রতিষ্ঠান এবং তৃতীয় লিঙ্গের সংগঠনের পক্ষ থেকে স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে ও পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, মদনখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম মন্ডল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শুভেচ্ছা বক্তব্য দেন।

পরে স্পিকার পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ‘অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ’ টেরাকোটার শুভ উদ্বোধন করেন এবং উপজেলা পরিষদ মিলনায়তনে স্বেচ্ছাধীন তহবিল থেকে উপকারভোগীর মধ্যে তিন লাখ আট হাজার টাকার চেক বিতরণ ও মতবিনিময় করেন। এ সময় তিনি অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ‘বীর নিবাস’ এর চারটি চাবি চারজন বীর মুক্তিযোদ্ধার হাতে তুলে দেন।

Continue Reading

Previous: দূর হলো শৈত্যপ্রবাহ, বাড়বে তাপমাত্রা
Next: কোনো মুক্তিযোদ্ধা মানবেতর জীবনযাপন করবে না: প্রধানমন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.