Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা রাসিকের কমাণ্ড এন্ড কন্ট্রোল ও কল সেন্টারের উদ্বোধন

নিউজডেস্ক February 15, 2023

স্টাফ রিপোর্টার
নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌছাতে ও নগরবাসীর কাঙ্খিত তথ্যসেবা নিশ্চিত করতে রাজশাহী সিটি কর্পোরেশনের কমাণ্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টার এর উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের ৬১২নং কক্ষে স্থাপিত এই আধুনিক কমাণ্ড এন্ড কন্ট্রোল ও রাসিক কল সেন্টারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। ফলক উন্মোচন ও রিমোটের মাধ্যমে গেট উন্মোচন করে এই কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক মেয়র। কল সেন্টার উদ্বোধনের পর সেখানে বসে নিজেই নাগরিকদের সঙ্গে কথা বলেন ও বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রাসিক মেয়র।

এখন থেকে রাসিক কল সেন্টারের ১৬১০৫ নম্বরে কল করে পাওয়া যাবে নাগরিক সেবা ও রাসিকের কার্যক্রমের বিভিন্ন তথ্য। জানানো যাবে যেকোন সমস্যা, অভিযোগ ও পরামর্শও। আর কমাণ্ড এন্ড কন্ট্রোল রুম থেকে রাসিকের নিজস্ব স্থাপনা সমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা যাবে। দেশের সকল সিটি কর্পোরেশনের মধ্যে প্রথম বারের মতো এই সেবা চালু করলো রাজশাহী সিটি কর্পোরেশন।

উদ্বোধনকালে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের সঙ্গে নাগরিকদের সরাসরি যোগাযোগের মাধ্যম কল সেন্টার চালু হলো। ১৬১০৫ নম্বরে কল করে নাগরিকেরা বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, হোল্ডিং ট্যাক্স সহ বিভিন্ন সেবা নিতে পারবেন। যেকোন তথ্য জানতে পারবেন। নাগরিকরা তাদের সমস্যা, অভিযোগ ও পরামর্শও আমাদের দিতে পারবেন। ফলে নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে। প্রথম অবস্থায় সরকারি ছুটি ব্যতীত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই সেবা পাওয়া যাবে। এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অধীনে দুই শিফটে ছয়জন অপারেটর এ কাজে নিয়োজিত থাকবেন। পরবর্তীতে ২৪ ঘন্টা এই সেবা চালুর পরিকল্পনা রয়েছে।

রাসিক মেয়র আরো বলেন, এছাড়া কমাণ্ড এন্ড কন্ট্রোল রুম থেকে এখন রাসিকের নিজস্ব স্থাপনা সমূহের সিসি ক্যামেরা মনিটরিং করা হবে। ভবিষ্যতে পুরো নগরীকে সিসি ক্যামেরা আওতায় এনে এখান থেকে মনিটরিংয়ের পরিকল্পনাও রয়েছে।

অনষ্ঠানে রাসিকের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর আয়েশা খাতুন, ৩নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মুসলিমা বেগম বেলী, ৬নং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা বেগম, ৭নং সংরক্ষিত আসনের কাউন্সিলর উম্মে সালমা, রাসিকের সচিব মোঃ মসিউর রহমান, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমেদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রোগ্রামার রেজাউনুল হুদা, সহকারী প্রোগ্রামার হেলালুজ্জামান সরকার, সহকারী প্রোগ্রামার হোসনে আরা আলো, সহকারী প্রোগ্রামার তামিম সিরাজী, সহকারী প্রোগ্রামার সিয়াম পারভেজ, এমআইএস পার্সোনাল মামুন মাহমুদ, ইজিপি সহযোগী মাসুদুর রহমান সহ বিভিন্ন শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: উদ্বোধনের অপেক্ষায় তানোর মডেল মসজিদ
Next: রাসিক মেয়রের সাথে আইইবি বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ রাজশাহী কেন্দ্রের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাক্ষাৎ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.