খোরশেদ আলম, বাগমারা
রাজশাহীর বাগমারার গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুর পাথার গ্রামে মিজানুর রহমান (৩২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমানকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার সময় মোহনপুর উপজেলার কালিতলা স্থান নামক জায়গায় রাস্তায় উপর তার মৃত্যু হয়।
মিজানুর রহমান উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের রামপুর পাথার গ্রামের মিঠুনের ছেলে। তার একটি স্ত্রীও দুটি সন্তান রয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে বাবা ও বড় ভাইয়ের সাথে জমাজমি নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এই সুবাদে মিজানুর রহমানের বড় ভাই জয়নাল আলী এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ভাড়াটিয়া মাস্তান হিসেবে পরিচিত আজাহার আলীকে (৫০)।
ভাড়া করেন ছোট ভাই মিজানুর রহমানকে মারার জন্য বড় ভাই জয়নালের কথা অনুযায়ী গত ১৭/০২/২৩ ইং তারিখে আনুমানিক রাত্রি ৮ ঘটিকার সময় মিজানুর রহমানের নিজ বাড়িতে গিয়ে মিজানুর রহমান ও তার স্ত্রীর সন্তানেকে মারধর করেন।
মিজানুর রহমানের বাড়ীর সামনে ছোট্ট একটি আম গাছ আছে এই গাছের ডাল কাটাকে কেন্দ্র করে গত ২১/০২/২৩ ইং তারিখে রোজ মঙ্গলবার আবার ও বড় ভাই জয়নাল আলী ছোট ভাই মিজানুর রহমানকে মারার জন্য এলাকার চিহ্নিত গাজা ও চুয়ানি ব্যবসায়ী ও ভাটিয়ার মাস্তান আজহার আলীকে ভাড়া করে।
সেই দিন আনুমানিক বেলা দেড়টার সময় বাগমারা উপজেলার গোবিন্দ পাড়া ইউনিয়নের সোহাগী তলা স্থান নামক জায়গায় মিজানুর রহমানকে ধরে মারধর করে। মিজানুর রহমানের শরীরে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়।
এই বিষয়ে বাগমারা থানার হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্র পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটরস্থলে গি লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফরেন্সি বিভাগে পাঠান।
এ বিষয়ে হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ আফজাল হোসেন জানান, তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।
