Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

যানজটে নষ্ট হচ্ছে লক্ষাধিক কর্মঘন্টা

নিউজডেস্ক February 24, 2023

সম্পাদকীয়: নানামুখী সমস্যায় ঢাকা মহানগরের জীবনযাত্রা ক্রমেই আরও বেশি মাত্রায় দুর্ভোগময় হয়ে উঠছে। সবচেয়ে প্রকট ও জটিল সমস্যাটি হলো যানজট। রাজধানী ঢাকায় বাস করে ১১.২ শতাংশ মানুষ,প্রতি একরে প্রায় ৫০০ জন মানুষ বাস করে। ফলে এত মানুষের চাপ সামাল দিতে পারছে না ঢাকা। এতে করে ঢাকার রাস্তায় যানজট লেগেই থাকছে। দিন যত যায় এই শহরের যানজট যেন ততই বৃদ্ধি পায়। যানজটের কারণে বিশ্বে অচল শীর্ষ ১০টি নগরীর মধ্যে রাজধানী ঢাকা অনেক আগেই ঠাঁই করে নিয়েছে। সড়কের তুলনায় রাজধানীতে গাড়ির সংখ্যা অনেক বেশি। সকাল থেকে গভীর রাত পর্যন্ত যানজট নগরবাসীর জীবনকে বিভীষিকাময় করে তুলছে।

যানজট এখন শুধু রাজধানীই নয়, জাতির জন্যও এক বিড়ম্বনার নাম। দেশের অগ্রগতিকে থামিয়ে দিচ্ছে এই ভয়ংকর সমস্যা। যানজটের কারণে যে সময়ক্ষেপণ ঘটছে, অর্থনীতির বিচারে তার ক্ষয়ক্ষতি ভয়াবহ। এই সমস্যা উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। পরিকল্পিত নগরীতে প্রয়োজন মোট আয়তনের ২৫ ভাগ রাস্তা। রাস্তার অপ্রতুল ও অপরিকল্পিত ব্যবস্থা ঢাকা মহানগরীর যানজটের প্রধান কারণ। রাজধানী ঢাকার যানজটে প্রতিদিন ৫০ লাখ শ্রমঘণ্টা অপচয় হয়।

অথচ এ শহরে গণপরিবহনের ৮০ শতাংশই যন্ত্রচালিত এবং দ্রুত গতিসম্পন্ন। বিগত ১০ বছরে রাজধানী ঢাকার যান চলাচলের গতিবেগ ঘণ্টায় ২১ কিলোমিটার থেকে ৭ কিলোমিটারে নেমে এসেছে যা ২০২৭ সালের মধ্যে ঘণ্টায় ৪ কিলোমিটারে নেমে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এক প্রতিবেদন থেকে দেখা যায়,বিশাল জনগোষ্ঠী অধ্যুষিত রাজধানী ঢাকা মেগাসিটিতে যানবাহন চলাচলে যে জটের সৃষ্টি হয় এবং তাতে যে শ্রমঘণ্টা অপচয় হয়, এর ফলে বছরে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৩৭ হাজার কোটি টাকা। শুধু মাত্র ঢাকার যানজট ৬০ শতাংশ কমানো গেলে বছরে ২২ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব। নগরীতে যন্ত্রচালিত যানবাহনের সংখ্যা অনেক। এর পাশাপাশি অযান্ত্রিক যান রিকশার সংখ্যাও প্রচুর। দ্রুতগতির যান্ত্রিক যানের সঙ্গে একই সড়কে চলছে ধীরগতির যান ফলে সৃষ্টি হচ্ছে জ্যামের।

মূলত অপরিকল্পিত নগরায়নই এজন্য দায়ী। একটি শহরে সড়কপথের পাশাপাশি বিকল্প যোগাযোগব্যবস্থা থাকলে সড়কে চাপ পড়ে কম। একতলা বাসের পরিবর্তে যতটা সম্ভব দোতলা বাস চালানোর ব্যবস্থা নিলে যানবাহন কিছুটা কমবে। পর্যাপ্ত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না রাখলে ভবন নির্মাণের নকশা অনুমোদন করা যাবে না। যে কাজগুলো শুধু ঢাকা ছাড়া অন্য কোথাও হয় না, সে কাজগুলো প্রত্যেক বিভাগীয় শহরে করার ব্যবস্থা করতে হবে। দেশের যেসব এলাকায় কর্মসংস্থানের সুযোগ নেই সেসব এলাকা চিহ্নিত করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

ফলে কর্মের জন্য ওইসব এলাকার মানুষকে আর ঢাকায় আসতে হবে না, এতেও যানজট কিছুটা কমবে। ঢাকা মহানগরের মোট সড়কের প্রায় ৫০ শতাংশজুড়েই চলাচল করে ব্যক্তিগত গাড়ি, অথচ এগুলো বহন করে মাত্র ১২ শতাংশ যাত্রী। কিন্তু ৫০ শতাংশ বড় বাসে প্রায় ৮৮ শতাংশ যাত্রী পরিবহন সম্ভব। রাজধানীর যানজটে শুধু জনদুর্ভোগ ছাড়াও দেশের অর্থনৈতিক বিশাল ক্ষতির কথা মাথায় রেখে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যানজটের ক্ষতিকর প্রভাব থেকে বেরিয়ে আসা এখন সময়ের দাবি। ঢাকার যানজট সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয় তাই সরকারকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে আগাতে হবে শুধুমাত্র তাইলে ঢাকা একদিন যানজট মুক্ত নগরীতে রূপান্তরিত হবে।

Continue Reading

Previous: বন্ধ হচ্ছে না পাহাড় কাটা, সরকারকে পদক্ষেপ নিতে হবে
Next: দিনেদিনে বাড়ছে ছিনতাইকারীদের দৌরাত্ম্য

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.