Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম

রাজশাহীতে অপহরণকারী চক্রের টর্চার সেল থেকে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

নিউজডেস্ক February 25, 2023

আলো ডেস্ক: রাজশাহীতে অপহরণকারী চক্রের একটি টর্চার সেলে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকরী বাহিনী। গতকাল শনিবার ভোরের দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) একটি বিশেষ দল, কুইক রেসপন্স টিম (সিআরটি) এবং বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট যৌথভাবে এই অভিযান চালায়।

গ্রেপ্তারকৃতরা হলেন- হেতেমখাঁ এলাকার জোয়াদুল আহাদ খান ফারুকের ছেলে আরেফিন আহাদ খান সানি (৪২), মৃত আজাদ আলীর ছেলে মোস্তাক আহম্মেদ ওরফে ফাহিম (২২), মো. নুরুজ্জামানের ছেলে মো. পারভেজ (২৭) এবং মেহেরচণ্ডি কড়াইতলা এলাকার আলম সরকারের ছেলে সাব্বির সরকার (২৫)। জব্দকৃত অস্ত্রের মধ্যে রয়েছে- রাইফেল, কিছু চাইনিজ কুড়াল, চাকু, ছুরি, তরবারি ও রামদা।

গ্রেপ্তার হওয়া সানির বাড়ির দোতলায় ছিল এই টর্চার সেল। গতকাল শনিবার সকালে লক্ষ্মীপুরে নগর ডিবি পুলিশের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ডিবি পুলিশের উপকমিশনার মো. আল মামুন জানান, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর থেকে আসা দেলোয়ার হোসেন নামের এক ফেরিওয়ালাকে শহরের রাজারহাতা থেকে অপহরণ করা হয়।

অস্ত্রের মুখে জিম্মি করে তাঁকে রিকশায় তুলে ওই টর্চার সেলে নিয়ে যায় অপহরণকারীরা। এরপর দেলোয়ার হোসেনকে মারধর করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাঁকে মেরে ফেলারও হুমকি দেওয়া হয়। পরদিন দুপুরে নগদ ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায়ের পর দেলোয়ারকে ছেড়ে দেয় অপহরণকারীরা।

পরে দেলোয়ার বিষয়টি ডিবি পুলিশকে জানায়। এরপর ডিবি পুলিশ এই টর্চার সেলে অভিযান চালায়। অভিযানে গ্রেপ্তার চারজন পুলিশের কাছে স্বীকার করে জানান, তারা দীর্ঘ দিন ধরে মানুষদের অপহরণ করে টর্চার সেলে নিয়ে যেতেন। তারপর মুক্তিপণ আদায় করতেন। ডিবি পুলিশের এই উপকমিশনার জানান, গ্রেপ্তার চারজনই সংঘবদ্ধ অপহরণ চক্রের সদস্য।

তারা অপহৃত ব্যক্তিকে টর্চার সেলে রেখে শারীরীক ও মানষিক নির্যাতন করতেন। তারপর মোবাইল ফোনের মাধ্যমে মুক্তিপণ আদায় করতো। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ভুক্তভোগী ফেরিওয়ালা দেলোয়ার হোসেন নগরীর বোয়ালিয়া থানায় মামলা করেছেন।

Continue Reading

Previous: বিএনপির শান্তি সমাবেশে সরকার নার্ভাস হয়ে গেছে: দুলু
Next: অপশক্তির বিরুদ্ধে আ.লীগের শান্তি সমাবেশ: শিক্ষামন্ত্রী

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.