ভ্রাম্যমান প্রতিনিধি
বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ২০২৩-২০২৪ সেশনের কার্যকরী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ১৫, ১৬ মার্চ রোজ বুধবার, বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
এই নির্বাচনী তফসিল অনুযায়ী গত ২৩ শে ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার থেকে আগামী ৫ ই মার্চ রোজ রবিবার পর্যন্ত সকাল ১০টা-বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
আগামী ৮ই মার্চ রোজ বুধবার বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ঘোষণা করা হয়। কার্যকরী কমিটির সভাপতি পদে ১টি,সহ সভাপতি পদে ২টি, সাধারণ সম্পাদক পদে ১টি, কোষাধ্যক্ষ পদে ১টি, সহ সম্পাদক পদে ২টি, কার্যকরী কমিটির সদস্য পদে ৭টিসহ মোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
