Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

মেক্সিকোতে নির্বাচনি সংস্কারের বিরুদ্ধে লাখো জনতার বিক্ষোভ

নিউজডেস্ক February 27, 2023

আলো ডেস্কঃ নির্বাচনি কর্তৃপক্ষকে দুর্বল করার সরকারি প্রচেষ্টার বিরুদ্ধে মেক্সিকোর বেশ কয়েকটি শহরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। গত রোববার এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশটি ছিল রাজধানী মেক্সিকো সিটিতে। আয়োজকরা বলছেন পাঁচ লাখ লোক শহরের প্রধান প্লাজায় মিছিল করেছে। তবে স্থানীয় সরকার এই সংখ্যা ৯০ হাজার বলে জানিয়েছে। প্রতিবাদ জানাতে মেক্সিকো সিটির ঐতিহাসিক জোকালো স্কোয়ারে জড়ো হয়েছিল জনতা। বিক্ষোভকারীদের অবস্থান শহরের কেন্দ্রস্থল থেকে আশেপাশের রাস্তাতেও ছড়িয়ে পড়ে।

খবর বিবিসির।

মেক্সিকোর আইনপ্রণেতারা গত সপ্তাহে জাতীয় নির্বাচনি ইনস্টিটিউটের (আইএনই) বাজেট কমানোসহ এর লোকবল কমানোর পক্ষে ভোট দিয়েছেন। এ ছাড়া প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর আইএনইয়ের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনেছিলেন। মেক্সিকোর সিনেট গত বুধবার সংসদের নিম্নকক্ষে ভোটের পর এই সংস্কার অনুমোদন করেছে। রাষ্ট্রপতি লোপেজ ওব্রাডোর এতে স্বাক্ষর করলে সংস্কার কাজ কার্যকর হবে।

কিন্তু বিরোধীরা সাম্প্রতিক এই ভোটকে গণতন্ত্রের ওপর আঘাত হিসেবে বর্ণনা করে সুপ্রিম কোর্টকে তা অসাংবিধানিক বলে বাতিল করার জন্য চাপ দিয়ে আসছে। বিবিসির মেক্সিকো সংবাদদাতা উইল গ্রান্ট জানিয়েছেন, এটি সম্ভবত বর্তমানে মেক্সিকোর সবচেয়ে বিতর্কিত রাজনৈতিক ইস্যু। লোপেজ ওব্রাডর আগের দুটি ব্যর্থ প্রচেষ্টার পর ২০১৮ সালে জুলাই মাসে নির্বাচিত হয়েছিলেন।

দীর্ঘকাল ধরে তিনি আইএনই-এর সমালোচনা করছেন। গত মাসে লোপেজ ওব্রাডর স্বাধীন এই নির্বাচন তদারকি সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলেছিলেন এবং বলেছিলেন যে আইএনই-এর কর্মীরা ‘বাক্সে ব্যালট ভরাট করা, (নির্বাচনের) ভুয়া রেকর্ড এবং ভোট কেনার’ মতো বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখেন না। প্রেসিডেন্ট হওয়ার প্রথম প্রচেষ্টায় ২০০৬ সালে লোপেজ ওব্রাডর তার রক্ষণশীল প্রতিদ্বন্দ্বি ফেলিপ ক্যালডেরনের কাছে এক শতাংশেরও কম পয়েন্টে হেরে যান।

কয়েক মাস ধরে তিনি ফলাফল গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়ে একে প্রতারণামূলক বলে নিন্দা করেছিলেন। তিনি ২০১২ সালের নির্বাচনের ফলাফলকেও চ্যালেঞ্জ করেছিলেন, যখন তিনি এনরিক পেনা নিয়েতোর কাছে হেরেছিলেন। ২০১৮ সালে তার জয়ের পর থেকেই লোপেজ ওব্রাডর আইএনই-এর সংস্কারের জন্য চাপ দিচ্ছেন। তিনি বলছেন যে এই সংস্কার প্রক্রিয়া সংস্থাটির লোকবল কমিয়ে বছরে করদাতাদের ১৫০ মিলিয়ন ডলার সাশ্রয় করবে।

Continue Reading

Previous: গ্রামেও বাড়ছে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি
Next: রাশিয়া ইস্যুতে এবার চীনকে ধমকালেন বাইডেন

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.