Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

নির্বাচনী বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ শ্রীলঙ্কার পুলিশের

নিউজডেস্ক February 27, 2023

আলো ডেস্কঃ পর্যাপ্ত তহবিলের অভাবে শ্রীলঙ্কায় স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করায় বিরোধী দল ‘ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টি’ এর সমর্থকরা ক্ষুব্ধ। গত রোববার দলের শতাধিক সমর্থক বিক্ষোভ করেন। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, রোববার টিয়ার গ্যাস ছোড়ার শব্দে ভারী হয়ে ওঠে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো। এদিন বিরোধী দলের হাজার হাজার সমর্থক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

পুলিশের বাধা ও আদালতের নির্দেশ উপেক্ষা করে তারা রাজধানীর প্রধান বাণিজ্যিক এলাকায় প্রবেশের চেষ্টা করে। এই এলাকায় প্রেসিডেন্টের বাসভবনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে। বিক্ষোভকারীদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। তাদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় জলকামান। বিক্ষোভকারীরা পাল্টা ইটপাটকেল নিক্ষেপ করলে এলাকাটি মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয়।  দুই পক্ষের সংঘর্ষে বেশ কয়েকজন সমর্থক আহত হয়েছেন বলে জানা গেছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, রনিল বিক্রমাসিংহে জনগণের দ্বারা নির্বাচিত হননি। তাই তিনি কোনোভাবেই প্রেসিডেন্ট হতে পারেন না। চোর, ডাকাত, মাদক ব্যবসায়ী ও অপরাধীদের কাছ থেকে ১৩৩ ভোট পেয়ে ক্ষমতায় আসেন তিনি। জনগণের সমর্থন তার নেই। করোনা মহামারী, ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা, বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভের কারণে পর্যটন ব্যবসা ভেঙে পড়ায় গত বছর থেকে চরম অর্থনৈতিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা। দেশের বৈদেশিক ঋণ এখন ৫১ বিলিয়ন ডলার।

২০২৭ সালের মধ্যে কমপক্ষে ২৮ বিলিয়ন ডলার পরিশোধ করতে হবে। কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে। খাদ্য, জ্বালানি ও ওষুধের মতো প্রয়োজনীয় পণ্য আমদানি করতে পারছে না দেশটি। সংকট উত্তরণে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আলোচনা চলছে।

এ অবস্থায় পর্যাপ্ত তহবিলের অভাবে আগামী মাসে অনুষ্ঠিতব্য স্থানীয় সরকার নির্বাচন পিছিয়ে দিতে বাধ্য হচ্ছে শ্রীলঙ্কা। দেশের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার নির্বাচন আগামী ৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে আগামী ৩ মার্চ নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে। এমনকি নির্বাচন আয়োজনের জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দের জন্য সংসদের স্পিকারের কাছে আবেদন করা হবে বলেও জানা গেছে।

Continue Reading

Previous: রাশিয়া ইস্যুতে এবার চীনকে ধমকালেন বাইডেন
Next: রাশিয়াকে অস্ত্র দিলে চীনকে মূল্য দিতে হবে: যুক্তরাষ্ট্র

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.