Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ময়মনসিংহে পুলিশ সদস্য সাদ্দাম খুনের রহস্য উদঘাটন

নিউজডেস্ক February 27, 2023

আলো ডেস্ক: ময়মনসিংহে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন (২৭) খুনের ৪৮ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে কোতয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় পৃথক পৃথক অভিযানে নিহতের সহোদর ভাই ও তার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার ভোর রাতে ঢাকা ও মুক্তাগাছা উপজেলায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মূল হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- ভাই হাবিবুল করিম তপু (৩৫) ও তার বন্ধু আনোয়ার হোসেন (৩৪)। এর মধ্যে তপু খাদ্য অধিদপ্তরের কর্মচারী পদে কর্মরত বলে জানা যায়।

এদিন দুপুর দেড়টায় কোতয়ালি মডেল থানার ওসি শাহ মো. কামাল আকন্দ বলেন, মূলত পারিবারিক ভাবে অশান্তি করার কারণে ক্ষুব্ধ হয়ে সহোদর ভাই এই হত্যাকাণ্ড ঘটায়। তিনি আরও বলেন, সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের বীরমুক্তিযোদ্ধা রেজাউল কবিম ওরফে আবুলের ছেলে পুলিশ সদস্য সাদ্দাম হোসেন সুনামগঞ্জ জেলা পুলিশ লাইনে কর্মরত ছিল। সম্প্রতি সে মাদক আসক্ত হয়ে পড়ায় কর্মস্থলে অনুপস্থিত থেকে বাড়িতে বসবাস করছিল। এসব কারণে পুলিশ বিভাগ থেকে বেশ কয়েকটি লঘু এবং গুরুদণ্ডে দণ্ডিত হয়েছিল সাদ্দাম হোসেন।

গত কিছুদিন ধরে সে মাদক সেবনের টাকার জন্য পরিবারের সদস্যদের অত্যাচার করার পাশাপাশি বাবা-মাকে কয়েক দফা লাঞ্চিতও করে। সেই সঙ্গে সে একটি মোটরসাইকেলও বন্ধক দিয়েছে। ইদানীং তার বাবা পরিবারের প্রয়োজনে একটি জমি বিক্রি করলে ওই টাকা দেওয়ার জন্য সাদ্দাম হোসেন তার বাবাকে চাপ সৃষ্টি করে আসছিল।

এসব ঘটনায় পরিবারে ব্যাপক অশান্তি সৃষ্টি হলে খবর পেয়ে ঢাকা থেকে বাড়িতে আসে সাদ্দামের ভাই হাবিবুল করিম তপু। ঘটনার দিন শনিবার বন্ধু আনোয়ার হোসেনকে সঙ্গে নিয়ে সাদ্দাম হোসেনকে ডেকে স্থানীয় একটি মেহগনি বাগানে নিয়ে যায়। সেখানে বসে তপু তার ভাই সাদ্দাম হোসেনকে চাকরি ফিরে যেতে অনুরোধ করে মাদক থেকে সরে আসার অনুরোধ জানায়।

কিন্তু ভাইয়ের এসব কথায় সাদ্দাম হোসেন পাত্তা না দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে গলায় রশি লাগিয়ে গাছের সঙ্গে আটকিয়ে শ্বাসরোধ করে সাদ্দাম হোসেনকে হত্যা করা হয়। এই কাজে তপুকে সহযোগীতা করে তার বন্ধু আনোয়ার হোসেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শাহ কামাল আকন্দ।

প্রসঙ্গত, গত ২৫ ফেব্রুয়ারি বিকেলে সদর উপজেলার বাঘেরকান্দা গ্রামের নিজকল্পা এলাকার একটি মেহগনি গাছের বাগানে পাতা কুড়াতে গিয়ে পুলিশ সদস্য সাদ্দাম হোসেনের লাশ পড়ে থাকতে দেখে এক নারী।

Continue Reading

Previous: রাজশাহীতে বাসচাপায় শিক্ষকসহ নিহত ২
Next: নাটোরে ট্রালির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.