Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ছিনতাই কমাতে প্রশাসনকে আরও তৎপর হতে হবে

নিউজডেস্ক March 6, 2023

সম্পাদকীয়: ছিনতাই রাজধানীসহ সারা দেশে একটি আতঙ্কের নাম। প্রতিদিন কোথাও না কোথাও ঘটছে ছিনতাইয়ের মত অপকর্ম। এর শিকার হচ্ছে বিশিষ্টজন থেকে সাধারণ মানুষ অনেকেই। কেবল সন্ধ্যা বা রাতেই যে ছিনতাই হয়, তা কিন্তু নয়। দিনের বেলা কোনো নির্জন রাস্তায় কেউ যদি একা রিকশায় চলাচল করেন, তিনিও ছিনতাইয়ের কবলে পড়তে পারেন। ঢাকা শহরে ছিনতাইকারীদের বিভিন্ন চক্র রয়েছে। এরা রিকশাযাত্রী বা পথচারীদের টার্গেট করে। আছে মলম পার্টি।

এরা ছিনতাইয়ের শিকার ব্যক্তির চোখে মলম লাগিয়ে দেয়, ওই ব্যক্তি কিছুক্ষণ চোখে কিছুই দেখেন না। এতে চোখ নিয়ে তাদের অনেক ভুগতে হয়। এ ছাড়াও রয়েছে অজ্ঞান পার্টি ও হ্যান্ডশেক পার্টি। অজ্ঞান পার্টির সদস্যরা সক্রিয় থাকে প্রধানত বাস, লঞ্চ ও ট্রেনে। এরা যাত্রীদের একা পেয়ে তার সঙ্গে গল্প করে, ভাব করে, তারপর ওষুধ বা মাদক মেশানো বিড়ি, সিগারেট বা খাবার খাওয়ায়। যাত্রী অজ্ঞান হয়ে গেলে তার সর্বস্ব নিয়ে পালিয়ে যায়। ঢাকা শহরের প্রত্যেক বাসিন্দা, বিশেষ করে যারা ঘর থেকে বের হয়ে রাস্তায় চলাচল করেন, তারা সবাই ছিনতাইকারীদের হাতে জিম্মি।

ছিনতাইয়ের ঘটনা যদিও পুলিশে রিপোর্ট হয় না, তবুও ধারণা করা যায় বিরাট এই নগরীতে প্রতিদিন প্রায় একশ’ ছিনতাইয়ের ঘটনা ঘটে। বেশ কিছুসংখ্যক ছিনতাইকারীকে পুলিশ তাদের সোর্স হিসাবে নিয়োগ দিয়েছে। এজন্য তারা সোর্সমানি বা ভাতা পায়। সোর্সদের কাজ হচ্ছে ছিনতাইকারী ও অন্যান্য অপরাধী সম্পর্কে পুলিশকে সময়মতো অবহিত করা এবং তাদের ধরিয়ে দেওয়া।

কিন্তু বাস্তব পরিস্থিতি হলো সোর্সরা যেহেতু পুলিশ কর্তৃপক্ষের দ্বারা নিয়োগপ্রাপ্ত, তাই তারা বেপরোয়া হয়ে নিজেরাই অপরাধ করছে আরও বেশি করে। তারাই এখন বেশি ভয়ঙ্কর। ছিনতাইয়ের ঘটনাগুলো পুলিশ ধামাচাপা দিয়ে রাখতে চায়। পুলিশ ছিনতাইয়ের মামলা নিতে চায় না। মামলা না করে নামকাওয়াস্তে জিডি করতে বলে, এমন খবরও সোনা যায়। তাই  এ ধরনের প্রতিটি ঘটনা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্যোগে অনুসন্ধান করে দেখা প্রয়োজন।

তথাকথিত কিশোর গ্যাংয়ের সদস্যদের অনেকে মোটরবাইক ব্যবহার করে ছিনতাই করে থাকে। মাদকসেবী ও মাদক বিক্রেতাদের ঘাঁটিতে হানা দিতে হবে। কারণ, সেখানেই বেশির ভাগ অপরাধীর আনাগোনা। ছিনতাইকারীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে।

পুলিশ চাইলে ছিনতাই ও ছোটখাটো অপরাধ নিয়ন্ত্রণে রাখা খুবই সম্ভব। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ছিনতাইকারী ও এসব অপরাধের সাথে যারা যুক্ত তার একটি সঠিক তথ্য নিয়ে লিস্ট তৈরি করে তার প্রতিকারের চেষ্টা করতে হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে সিটি লেভেল কো-অর্ডিনেশন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
Next: পেঁয়াজের ক্ষেত পুড়িয়ে দিলেন কৃষক

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.