Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

দেশে মানবিক চিকিৎসা সেবা বাড়ানো হোক

নিউজডেস্ক March 13, 2023

সম্পাদকীয়

সম্পাদকীয়: অসুস্থ হলে চিকিৎসা করা মানুষের অন্যতম একটি মৌলিক মানবিক চাহিদা। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা- এই পাঁচটি হলো মানুষের মৌলিক মানবিক চাহিদা। এই চাহিদা পূরণে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশগুলো সঙ্কটে হাবুডুবু খাচ্ছে। স্বাস্থ্য সুরক্ষায় চিকিৎসা হলো মানুষের একটি অত্যাবশ্যকীয় পদক্ষেপ যা ছাড়া জাঁতি কোনোভাবেই সুস্থ ও কাজে সক্রিয় থাকতে পারে না।

দেশে চিকিৎসা ব্যবস্থায় বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মানবিকতা বড়ানো দরকার।  বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৬০ শতাংশ মানুষ প্রাথমিক স্বাস্থ্য সুবিধার নূন্যতম সুযোগ থেকে বঞ্চিত। সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, ৪৩ শতাংশ পরিবার স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে, ধার-কর্জ করে বা নিকটাত্মীয়দের কাছ থেকে সহায়তা গ্রহণ করে এবং প্রয়োজনে চড়াসূদে ঋণ নিয়ে চিকিৎসার খরচ মেটায়। বাংলাদেশীদের তাদের মোট চিকিৎসা ব্যয়ের ৬৮.৫০ শতাংশ খরচ নিজেদেরই বহন করতে হয়।

অথচ একটি কল্যাণরাষ্ট্র তার নাগরিকদের চিকিৎসাসেবা বিনামূল্যেই করে থাকে। ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড এক প্রতিবেদন অনুযায়ী গত অর্থবছরে চার লাখ ৬০ হাজার বিদেশী রোগী ভারতে চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে এক লাখ ৬৫ হাজার বাংলাদেশী যার মানে চিকিৎসা নেয়া বিদেশীদের প্রতি তিনজনের একজনই ছিলেন বাংলাদেশী। আন্তর্জাতিক মান অনুযায়ী, স্বাস্থ্য খাতে মোট দেশজ উৎপাদন বা জিডিপির বরাদ্দ কমপক্ষে ৫ শতাংশ থাকা প্রয়োজন হলেও বাংলাদেশে তা শূন্য দশমিক ৯২ শতাংশ মাত্র। আমাদের দেশে রোগীর সংখ্যা বেশি, চিকিৎসার সরঞ্জামাদি ও ওষুধপত্র সীমিত, ডাক্তারসহ অন্যান্য লোকবলও সীমিত।

ফলে সত্যিকারের সেবাদান আসলেই সম্ভব হচ্ছে না। এদিকে দেশের ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা বিশাল সঙ্কটে নিপতিত। দেশের রাজধানী ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্রসহ (আইসিইউ) সাধারণ ওয়ার্ডে মারাত্মক শয্যা সঙ্কট দেখা দিয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটি ২ হাজার ৬০০ শয্যার। শয্যার চেয়ে প্রায় দেড় গুণ বেশি রোগী এই হাসপাতালে ভর্তি থাকে। প্রতিদিন বহির্বিভাগে পাঁচ থেকে ছয় হাজার রোগী চিকিৎসা নেয়।

সাধারণ চিকিৎসার পাশাপাশি এই হাসপাতালে অনেক বিষয়ে বিশেষায়িত সেবা দেওয়া হয়। এই হাসপাতালের জরুরি বিভাগ বছরের ৩৬৫ দিনই খোলা থাকে। জরুরি বিভাগে দিনে প্রায় এক হাজার রোগী আসে। সাধারণ মানুষের একটি ধারণা আছে, কোথাও চিকিৎসা না জুটলেও ঢাকা মেডিকেলে চিকিৎসা পাওয়া যাবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ১ হাজার ৩৫০ শয্যার। হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন দেড় থেকে দুই হাজার মানুষ চিকিৎসা নেয়।

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালটি ৯০০ শয্যার। শয্যার চেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি থাকে। দৈনিক হাসপাতালের বহির্বিভাগে গড়ে তিন হাজার মানুষ এবং জরুরি বিভাগে গড়ে ৬০০ মানুষ চিকিৎসা নেয়। দেশের শীর্ষ প্রতিষ্ঠানগুলোতে চিকিৎসা মান এমন হলে সাধারণ মানুষ দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর আস্থা হারিয়ে ফেলবে। সুতরাং সরকারকে এই বিষয়ে সুনজর দিতে হবে। তাহলে দেশের সেবার মান উন্নত হবে।

Continue Reading

Previous: রাজশাহীতে পাঁচ‘শ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান
Next: দেশে ধান-চালের উৎপাদন বাড়লেও সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ সরকার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.