Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

মানব পাঁচার বন্ধে এগিয়ে আসতে হবে

নিউজডেস্ক March 15, 2023

সম্পাদকীয়: মানব পাঁচার আধুনিক সত্যতার একটি নিকৃষ্টতম ঘৃণিত সামাজিক অপরাধ। প্রাচীনকাল ও মধ্যযুগের দাসপ্রথা আধুনিক যুগে মানব পাঁচারে পরিণত হয়েছে। স্বল্পোন্নত দেশের জনগণের দারিদ্র্যের সুযোগে একশ্রেণির অসাধু মানুষ মানব পাঁচারের লিপ্ত হয়। যদিও বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে তারপরও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ না থাকায় মানুষের বিদেশের প্রতি আগ্রহ বাড়ছে।

তাই মানব পাঁচারও বৃদ্ধি পাঁচ্ছে। বাংলাদেশের বাস্তবতায় জীবিকা আর উন্নত জীবনের আশায় প্রতি বছর দেশ ছাড়েন লাখো মানুষ। তাদের স্বপ্ন একটুখানি সুখ আর সমৃদ্ধির। এসব মানুষের বেশির ভাগই পড়েন মানব পাঁচারকারীর খপ্পরে। পাঁচারকারীরা এইসব মানুষের সরলতার সুযোগ নেয়। পাঁচারকারী সিন্ডিকেটের ভয়াবহ নেটওয়ার্ক দেশজুড়ে বিস্তৃত। তারা কিছু ক্ষেত্রে নিজস্ব এজেন্ট বা দালালের মাধ্যমে মানুষকে নানা প্রলোভন দেখিয়ে বিদেশে পাঁচার করে থাকে।

বাংলাদেশে মানব পাঁচার একটি অতি সাধারণ ঘটনা। বেকারত্ব, সীমিত আয়, জীবিকার অনিশ্চয়তা এবং সমৃদ্ধির লোভ এমন পরিস্থিতির সৃষ্টি করেছে, যা মানব পাঁচারের ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। যারা সমুদ্রপথে মানব পাঁচার করে তারা মৌসুম হিসাব করে মানব পাঁচার করে। পাঁচারকারীরা একটি মৌসুম বেছে নেয় এবং সেই অনুযায়ী লোক পাঁচার করে। তারা শরৎ ও শীতকে পাঁচারের ঋতু হিসেবে বিবেচনা করে, কারণ এই সময়ে সমুদ্র তুলনামূলকভাবে শান্ত থাকে। তাই তারা ছোট নৌকায় করে ইউরোপসহ বিভিন্ন দেশে মানুষ পাঁচার করে।

পাঁচারকারীরা মানুষকে লিবিয়া হয়ে ইউরোপে পাঁচার করে থাকে। এর আগেও বহু বাংলাদেশি নাগরিক লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার পথে ধরা পড়েছেন। আবার অনেকে নৌকা ডুবে মারাও গেছেন। একশ্রেণির রিক্রুটিং এজেন্সি বিদেশে জনশক্তি রপ্তানির নামে মানব পাঁচার করে থাকে। অনেক সময় তাদের অপরাধ উদ্ঘাটিতও হলেও ব্যবস্থা নেওয়া হয় না। মানব পাঁচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশ্বব্যাপী করোনা মহামারির ফলে পরিবর্তিত পরিস্থিতিতে প্রযুক্তির ব্যবহার এক অন্যমাত্রা পেয়েছে।

আমাদের দৈনন্দিন জীবন এখন অনেকটাই অনলাইন প্ল্যাটফর্মে স্থানান্তরিত হয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, টিকটক, লাইকি, ইমু, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে পাঁচারের জন্য নারীদের সংগ্রহ করা হচ্ছে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক হতে হবে। দেশের সাধারণ মানুষের একটি বৃহৎ অংশ বেকার। তারা হতাশায় ভুগছে। তাই তারা বাধ্য হয়ে অবৈধভাবে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাই দেশে কর্মসংস্থান বাড়াতে হবে পাশাপাশি বেকার জনগোষ্ঠীকে স্বাবলম্বী হওয়ার প্রশিক্ষণ দিতে হবে।

বাংলাদেশে মানব পাঁচারকারীদের জন্য কঠোর আইন রয়েছে। মানব পাঁচার বন্ধে ‘মানব পাঁচার প্রতিরোধ ও দমন আইন ২০১২’ কার্যকর করতে হবে। অপকর্মের বড় অংশ সংঘটিত হয় স্থল ও নৌ-সীমান্ত পথে। সীমান্ত অঞ্চলে কড়া নজরদারি এবং পাঁচারে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করলে মানব পাঁচার অনেক অংশেই কমিয়ে আনা সম্ভব হবে। সর্বোপরি, প্রশাসনের পাশাপাশি আমাদের সকলের সচেতনতায় অচিরেই মানব পাঁচার বন্ধ হবে বলে আশা করা যায়।

Continue Reading

Previous: বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে টি-টুয়েন্টিতে হোয়াইট ওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে রাসিক মেয়রের অভিনন্দন
Next: বিমানবন্দরের সামনে যত্রতত্র গাড়ি পার্কিংয়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.