স্টাফ রিপোর্টার
রাসিকের ৯নং ওয়ার্ডে মশক নিধনের কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ৯ নম্বর ওয়ার্ডের পাঠান পাড়া, দরগা পাড়া, বেদ পট্টি সাজি পাড়া সহ প্রতিটি এলাকায় বাড়ি বাড়ি গিয়ে মশা নিধন ফগারস্প্রে কার্যক্রম চলমান রয়েছে।
৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসেল জামানের নেতৃত্বে মশা নিধন কার্যক্রম চলমান। ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, কাউন্সিলর রাসেল জামান দায়িত্ব নেয়ার পর থেকে আমরা মশা নিধন ফগারস্প্রের কার্যক্রম চলমান রয়েছে। ফলে আমাদের মশার কারড় থেকে কিছুটা হলেও স্বস্তিতে আছি।
