Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

ভাড়া নিয়ে নৈরাজ্য, গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে হবে

নিউজডেস্ক March 17, 2023

সম্পাদকীয়: দীর্ঘদিন ধরে রাজধানীর গণপরিবহনে নৈরাজ্য চলে আসছে। তবে ই-টিকিটিংয়ের নামে নতুনভাবে ভয়াবহ এক নৈরাজ্য শুরু হয়েছে। এ খাতের বিশৃঙ্খলা নিয়ে বহু আলোচনা হলেও ভুক্তভোগীদের দুর্ভোগের অবসান হচ্ছে না। দুঃখজনক হলো, এ খাতের নৈরাজ্য যেন দেখার কেউ নেই। গণপরিবহনের ভাড়া নৈরাজ্য রোধ এবং যাত্রীসেবা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিলেও বাস্তবে সেসব দৃশমান নয়। বস্তুত যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় অনেকটা নিয়মে পরিণত হয়েছে।

যাত্রীদের প্রত্যাশা ছিল ই-টিকিটিং চালুর মধ্য দিয়ে বাড়তি ভাড়া আদায়ের সংস্কৃতির অবসান হবে। কিন্তু তা হয়নি। যাত্রীদের অভিযোগ, পরিবহন শ্রমিকরা বিভিন্ন কৌশলে বাড়তি ভাড়া আদায় অব্যাহত রেখেছে। বাস মালিক সমিতি ভাড়া নৈরাজ্য কমাতে ই-টিকিটিং চালু করলেও তদারকি সংস্থার গাফিলতিতে অনিয়ম অব্যাহত রয়েছে। বস্তুত রাজধানীর গণপরিবহনে যাত্রীসেবার মান বরাবরই প্রশ্নবিদ্ধ। অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এসব কারণে নারী-বৃদ্ধ-শিশুদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হলেও তা যেন দেখার কেউ নেই। অভিযোগ রয়েছে, রাজধানীর কোনো কোনো পরিবহন শ্রমিক রীতিমতো হুমকি দিয়ে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় করে থাকে। কোনো যাত্রী প্রতিবাদ করলে তাকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়। কোনো কোনো পরিবহন শ্রমিক নিজেকে প্রভাবশালী ব্যক্তিদের আশীর্বাদপুষ্ট কর্মী পরিচয় দিয়ে বাড়তি ভাড়া আদায় করে থাকে। গণপরিবহনে সেবার মান না বাড়লে রাজধানীতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তেই থাকবে।

এতে এ নগরীর যানজট সমস্যা আরও ভয়াবহ আকার ধারণ করবে। রাজধানীর গণপরিবহনে বিশৃঙ্খলার অন্যতম কারণ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের যথাযথ তৎপরতার অভাব। এ খাতের বিশৃঙ্খলা নিয়ে সংস্থাটির পক্ষ থেকে দায়সারা বিবৃতি দেওয়া হয়, যা গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি, লোকদেখানো অভিযান পরিচালনা করে এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করা যাবে না। বিভিন্ন খাতে আমাদের অর্জন আশাব্যঞ্জক হলেও গণপরিবহন খাতে বিশৃঙ্খলা না কমার বিষয়টি দুঃখজনক।

যেহেতু এ খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠায় তদারিক সংস্থাগুলো ব্যর্থতার পরিচয় দিয়েছে, সেহেতু সরকারের শীর্ষ পর্যায় থেকে এদিকে দৃষ্টি দেওয়া জরুরি হয়ে পড়েছে। তবে এজন্য দরকার সরকারের রাজনৈতিক সদিচ্ছা। কারণ, পরিবহন খাতটি সব সময় রাজনৈতিক প্রভাব দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এর পরিবর্তে এর নিয়ন্ত্রণভার পুরোপুরি কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর অর্পণ করা দরকার। তবেই বন্ধ হতে পারে ভাড়া নৈরাজ্যসহ গণপরিবহন খাতের অরাজকতা। সরকারকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।

Continue Reading

Previous: হজের নিবন্ধন শেষ হচ্ছে আজ
Next: বেনাপোল দিয়ে পণ্য আমদানি কমে যাওয়ায় হ্রাস পাঁচ্ছে রাজস্ব আয়

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.