Skip to content
September 22, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • শিরোনাম
  • সারাদেশ

করোনায় ১৭ মাসে সর্বনিম্ন ৪ জনের মৃত্যু

নিউজডেস্ক October 23, 2021

আলো ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে চারজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ দুজন ও নারী দুজন। তারা সবাই সরকারি হাসপাতালে মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৮০৫ জনে। গত বছর অর্থাৎ ২০২০ সালের ৬ মে ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। এরপর গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন চারজনের মৃত্যু হয়। সেই হিসাবে প্রায় দেড় বছর পর সর্বনিম্ন মৃত্যুর তথ্য জানালো স্বাস্থ্য অধিদপ্তর। তবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারিও মৃত্যু কম ছিল। ওইদিন পাঁচজনের মৃত্যু হয়। এদিকে, একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২৩২ জন। এ নিয়ে সারাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৭ হাজার ১৩৯ জনে। গতকাল শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানার সই করা করোনাভাইরাস পরিস্থিতি সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি ও বেসরকারি ৮৩২টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে দাঁড়ালো এক কোটি এক লাখ ৮৮ হাজার ৬২৩টিতে। নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৬ শতাংশ। দেশে গত বছরের অর্থাৎ ২০২০ সালের ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এ পর্যন্ত সর্বমোট নমুনা পরীক্ষার ভিত্তিতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৫৬৪ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৩০ হাজার ৬৪৭ জন। ২৪ ঘণ্টায় সুস্থতার হার ৯৭ দশমিক ৬৭ শতাংশ। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত চারজনের মধ্য পঞ্চাশোর্ধ তিনজন ও সত্তরোর্ধ্ব একজন মারা যান। এসময়ে মৃতদের মধ্যে ঢাকা বিভাগের দুজন, চট্টগ্রামের একজন এবং বরিশাল বিভাগের একজনের মৃত্যু হয়। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

Continue Reading

Previous: হালদায় ৪ হাজার মিটার জাল জব্দ
Next: মোহনপুর উপজেলার ৬টি ইউ’পি নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন যারা

Related Stories

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026
রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

রাজশাহীতে আরশি প্লাটিনাম সিটির শুভ উদ্বোধন

September 20, 2026
রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

রাজশাহীতে ৭ দফা দাবিতে দলিল লেখক সমিতির সমাবেশ

September 20, 2026
রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে ৩০ হাজার চারা বিতরণ, সবুজ নগরী গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

September 20, 2026
বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন

September 20, 2026

আরও খবর

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী কোর্ট কলেজকে সরকারী করণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

September 20, 2026
দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরের জয়নগরে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে বিএনপির মতবিনিময় সভা

September 20, 2026
মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মান্দায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

September 20, 2026
দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

দুর্গাপুরে বিভাগীয় কমিশনারের সফর, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

September 20, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

541040
Users Today : 596
This Month : 120411
This Year : 512476
Total Users : 541040
Views Today : 2535
Total views : 1919148

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.