Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীর ৩ জেলা ও ৩২ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করবেন প্রধানমন্ত্রী

নিউজডেস্ক March 20, 2023

তথ্যবিবরণী
মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ বুধবার ভার্চুয়ালি সারাদেশে ভূমিহীন ও গৃহহীনদের ভূমিসহ ঘর প্রদান করবেন। এ পর্যায়ে রাজশাহী বিভাগের ৩টি জেলা ও ৩২টি উপজেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করবেন তিনি।
এ উপলক্ষ্যে রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ্‌, এনডিসি আজ সোমবার (২০ মার্চ) দুপুরে তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং করেন।

প্রেস ব্রিফিংয়ে বিভাগীয় কমিশনার জানান, রাজশাহী বিভাগে ‘ক’ শ্রেণির মোট ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ছিল ৩১ হাজার ৯৩০টি। ইতিমধ্যে ১ম, ২য়, ও ৩য় পর্যায়ে ২১ হাজার ৭৬১টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। ৪র্থ পর্যায়ে ৮ হাজার ৩১৪টি ঘর বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে রাজশাহীতে ১ হাজার ৪৫১টি, চাঁপাইনবাবগঞ্জে ২৩০টি, নওগাঁয় ১হাজার ৪৯২টি, নাটোরে ১হাজার ২৮৯টি, পাবনায় ১হাজার ৫১৮টি, সিরাজগঞ্জে৭৮৩টি, বগুড়ায় ১ হাজার ৪১২টি এবং জয়পুরহাটে ১৩৯টি গৃহ বরাদ্দ প্রদান করা হয়েছে। এর মধ্যে ৭ হাজার ১৪৬টি উপকারভোগীদেরকে প্রদান করা হবে।বাকিগুলো খুব অল্প সময়ের মধ্যে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

জি এস এম জাফরউল্লাহ্ আরও জানান, আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ১ম, ২য় এবং ৩য় পর্যায়ে ১০টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হয়েছে। চতুর্থ পর্যায়ে আরও ৩২টি উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে। এ নিয়ে রাজশাহী বিভাগে মোট ভূমিহীন ও গৃহহীন উপজেলা হবে ৪২টি এবং বাকি থাকবে ২৫টি উপজেলা।

এসময় তিনি বলেন, এর পরও যদি নতুন ভূমিহীন দেখা যায় এবং কারও ঘর ভেঙে যায় তবে পূর্বের সংখ্যার সঙ্গে নতুন করে হালনাগাদ করা হবে।
উল্লেখ্য, রাজশাহী বিভাগে ৪র্থ পর্যায়ে ‘ক’ শ্রেণিভুক্ত ভূমিহীন ও গৃহহীন মুক্ত জেলাগুলো হলো- রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট।

উপজেলাগুলো হলো- রাজশাহীর পবা, গোদাগাড়ী, তানোর, দুর্গাপুর, পুঠিয়া এবং বাগমারা উপজেলা; চাঁপাইনবাবগঞ্জের সদর, গোমস্তাপুর, ভোলাহাট ও নাচোল উপজেলা; জয়পুরহাটের সদর, আক্কেলপুর, কালাই ও ক্ষেতলাল উপজেলা; বগুড়ার কাহালু, ধুনট, শাজাহানপুর, সোনাতলা ও শিবগঞ্জ উপজেলা; নওগাঁর ধামইরহাট, মহাদেবপুর ও পত্নীতলা উপজেলা; সিরাজগঞ্জের সদর, উল্লাপাড়া, কাজিপুর ও রায়গঞ্জ উপজেলা; পাবনার সদর, আটঘরিয়া ও সাঁথিয়া; নাটোরের গুরুদাসপুর, বড়াইগ্রাম ও লালপুর উপজেলা।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো: এ এন এম মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মোঃ এনামুল হক, বিভাগের বিভিন্ন জেলার প্রশাসকগণ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: রাসিকের উদ্যোগে নির্মাণ হলো হেলেনা বাদ স্কুলের প্রধান ফটক
Next: গ্রামীণ ব্যাংক বাসুদেবপুর গোদাগাড়ী শাখায় কেন্দ্র প্রধান বৈঠক অনুষ্ঠিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.