Skip to content
April 27, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজনীতি
  • স্লাইড

গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয় : কাদের

নিউজডেস্ক March 21, 2023

আলো ডেস্কঃ বাংলাদেশে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি-মার্কিন পররাষ্ট্র দপ্তরের এমন প্রতিবেদনের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, গণতন্ত্রের ত্রুটি দেশে দেশে আছে, যারা অভিযোগ করেছেন তাদের দেশেও আছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ডোনাল্ট ট্রাম্প ভোটচুরির অভিযোগ তুলে আজ পর্যন্ত পরাজয় স্বীকার করেননি। অন্যের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার আগে নিজেদের কথা বলুন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের বংশাল থানা ও কোতয়ালি থানার ৩২, ৩৩, ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

সেতুমন্ত্রী বলেন, ‘মার্কিন পররাষ্ট্র দপ্তরের উদ্দেশ্যে আমার প্রশ্নে হচ্ছে, পৃথিবীর কোন দেশের গণতন্ত্র সম্পূর্ণ ত্রুটিমুক্ত? আমরাও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নই। যুক্তরাষ্ট্রে স্পিকার নির্বাচিত করতেও ১৫ বার ভোট করতে হয়েছে। গণতন্ত্র কোথাও ত্রুটিমুক্ত নয়।’

বাংলাদেশের গণতন্ত্র নিয়ে সমালোচনা করার আগে নিজেদের ভেতরের চিত্র দেখার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যুক্তরাষ্ট্রে প্রতিমাসে তিন-চারটি ম্যাস শুটিং হয়। কত শিশু, মানুষের অকাল মৃত্যু ঘটে। এসব ম্যাস গান শুটিং কি গণতন্ত্রের ওপর আঘাত নয়?’

সেতুমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদপ্রার্থী এখনও বলে ভোট চুরি হয়েছে। ভোটচুরির অপবাদ প্রেসিডেন্ট পদপ্রার্থী এখনও দিয়ে যাচ্ছ। আমরা নিজেদের পারফেক্ট বলছি না। আমরা আমাদের গণতন্ত্র ক্রমান্বয়ে ত্রুটিমুক্ত করছি। শেখ হাসিনা আইন করে নির্বাচন কমিশনকে স্বাধীনতা দিয়েছেন। আমাদের নির্বাচন ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছি। তবে অন্যের সমালোচনা করার আগে নিজেদের সমালোচনা আগে করুন। সেটাই হবে যথার্থ।’

বিএনপির সভা-সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ নাকচ করে দিয়ে কাদের বলেন, ‘বিএনপির সমাবেশে  আমরা বাধা দিয়েছি-এমন একটা উদাহরণও কি আছে? তাহলে আমাদের বিরুদ্ধে কেন অবান্তর অভিযোগ? এই অভিযোগের কোনো ভিত্তি নেই।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে দীর্ঘস্থায়ী রাষ্ট্রনেতার নাম শেখ হাসিনা। বেগম জিয়া তুচ্ছ করে বলেছিলেন-শেখ হাসিনা একশ বছরেও ক্ষমতায় আসতে পারবেন না। আজ বেগম জিয়া কোথায় আর শেখ হাসিনা কোথায়? আল্লাহ যাকে বাঁচায়, মানুষ যাকে ভালোবাসে; তাকে সরানো যায় না।’

ওবায়দুল কাদের বলেন, ‘জনতার চোখে শেখ হাসিনা নয়নের মণি। বাংলাদেশে শেখ হাসিনার মতো এত কাজ আর উন্নয়ন কেউ করত পারেনি। গত ৪৮ বছরে বাংলাদেশে একজন সৎ রাজনীতিকের নাম শেখ হাসিনা। প্রশাসনের সবচেয়ে দক্ষ নেতা, সবচেয়ে সাহসী নেতার নাম ও সবচেয়ে সফল কূটনীতিকের নাম শেখ হাসিনা।’

সেতুমন্ত্রী বলেন, ‘এ জনপ্রিয়তা শেখ হাসিনার কাল হয়ে দাঁড়িয়েছে। জনপ্রিয়তার জন্য তিনি বাংলাদেশের শত্রুদের টার্গেট হয়েছেন। তারা জানে নির্বাচন হলে হারানো যাবে না। শেখ হাসিনা সুষ্ঠু নির্বাচনে হারবেন না। সেজন্য তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির পদযাত্রা মানেই পতন যাত্রা। বিএনপির আন্দোলন কাদায় আটকে যাওয়া গরুর গাড়ির মতো আটকে গেছে। এ গাড়ি আর উঠবে না। বিএনপির আন্দোলনের গাড়ি খাদে পড়েছে। এখন তারা ষড়যন্ত্র করছে। তাদের আন্দোলন এখন নাশকতা। বিএনপির আন্দোলন এখন আর জমছে না। এবার খেলা হবে নির্বাচনে। খেলা হবে আগুন সন্তাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, নাশকতার বিরুদ্ধে।’

Continue Reading

Previous: গ্যাস নেওয়ার সময় ট্রাকের সিলিন্ডার বিস্ফোরিত, নিহত ১
Next: ‘চোখ-কান খোলা রাখবে’ দুদক

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.