স্টাফ রিপোর্টার
গতকাল ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ, রাজশাহীতে সাইন্টিফিক সেমিনার কমিটির সার্বিক তত্তাবধানে ডেন্টাল ইউনিটের উদ্যেগে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। ডেন্টাল ইউনিট এর প্রভাষক ডাঃ সিরাজাম মুনিরা এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ ছানাউল হক মিয়া।
Dental Implants: The Modern Method of Tooth Replacement শিরোনামে অনুষ্ঠানে key note speaker হিসেবে সেমিনার পরিবেশনা করেন প্রোস্থোডন্টিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ আশেক রহমান এবং অনুষ্ঠান পরিচালনার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইন্টিফিক সেমিনার কমিটির চেয়ারম্যান প্রফেসর ডাঃ একেএম গোলাম কিবরিয়া।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রফেসর ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক, প্রফেসর ডাঃ সাইদ আহমেদ, প্রফেসর ডাঃ মোঃ লতিফুর রহমান, প্রফেসর ডাঃ মোঃ মাহবুবুল করিম, প্রফেসর ডাঃ মোসাঃ আনজুমান আরা আক্তার, প্রফেসর ডাঃ সুজন আল হাসান, প্রফেসর ডাঃ আব্দুল খালেক, প্রফেসর ডাঃ নাজমা আরা, প্রফেসর ডাঃ চিন্ময় কান্তি দাস, প্রফেসর ডাঃ অলি আহমেদ সহ প্রমুখ।
key note speaker ডাঃ আশেক রহমান বলেন- বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের জনগনের মুখে অনেক দাঁতেরই চিকিৎসা করতে হয় এবং ক্ষেত্র বিশেষে অনেকের মুখে অনেকগুলো দাঁত থাকেনা। সেটিরই চিকিৎসারুপে “ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রি” সর্বাধুনিক একটি মাধ্যম কিংবা প্রক্রিয়া। তিনি আরো আশাবাদ ব্যক্ত করেন আমরা সবাই “ইমপ্ল্যান্ট সেন্টিস্ট্রি” সম্পর্কে জানবো এবং চিকিৎসাক্ষেত্রে এর প্রয়োগ সচল করব।
এছাড়া তিনি “ইমপ্ল্যান্ট ডেন্টিস্ট্রি” এর উপর সুন্দর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং উপস্থিত ইন্টার্নী ডাক্তার ও শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠনের সভাপতি ও কলেজে অধ্যক্ষ উপস্থিত ডাক্তারদের উদ্দেশ্যে বলেন সেমিনার থেকে মূল শিক্ষা গ্রহন করে তা মানব সেবায় পৌচ্ছে দেওয়ার আহবান জানান। তিনি ডেন্টাল ইউনিটকে খুব দ্রুত আধুনিকায়নের প্রতিশ্রুতি দেন।
তিনি সেমিনার উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং আগামীতে আরো সুন্দর সুন্দর সেমিনার আয়োজনের সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন। এছাড়া উক্ত সেমিনারে কলেজের সকল ডাক্তারবৃন্দ ও ইন্টার্নী চিকিৎসবৃন্দ উপস্থিত ছিলেন।
