Skip to content
April 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

সুখী দেশের শীর্ষে থাকা ফিনল্যান্ডের মানুষ কেন এত সুখী?

নিউজডেস্ক March 22, 2023

আলো ডেস্কঃ টানা ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে সুখী দেশের তালিকার শীর্ষস্থানে আছে ফিনল্যান্ড। কী আছে সেই দেশে, যার কারণে বছরের পর বছর তারা সবচেয়ে সুখী দেশ? বিষয়টি নিয়ে জনমনে রয়েছে আগ্রহ। প্রতিবছর গত সোমবার সুখ দিবসে বিশ্বের সুখী দেশের তালিকা প্রকাশ করে আসছে জাতিসংঘ। এবারও প্রকাশ করা হয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২৩। জাতিসংঘের ‘সাসটেইনেবল ডেভলপমেন্ট সল্যুশন নেটওয়ার্ক (এসডিএসএন)’ মোট ৬টি বিষয়ের উপরে এই রিপোর্ট তৈরি করে থাকে।

১৫০টিরও বেশি দেশের মানুষের জীবনধারা পর্যবেক্ষণে সামাজিক সহায়তা, আয়, স্বাস্থ্য, স্বাধীনতা, উদারতা এবং দুর্নীতির অনুপস্থিতি দেখা হয়ে থাকে সুখ সূচক তৈরিতে। বিবেচনা করা হয় সব দেশের মানুষের মধ্যে সুখ ও দুঃখের অনুপাত। আর এসবের বিচারে সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড। ফিনিশ দার্শনিক এবং মনোবিজ্ঞান গবেষক ফ্রাঙ্ক মার্টেলার বলেন, ফিনল্যান্ডের জনগণের সুখী থাকার অনেকগুলো কারণের মধ্যে কিছু কারণ হলো- তারা নিজেকে অন্যের সাথে তুলনা করে না, প্রকৃতির অবদানকে উপেক্ষা করে না এবং নিজ জনগোষ্ঠীর বিশ্বাস ভঙ্গ করে না।

ফ্রাঙ্ক মার্টেলা আরও বলেন, সুখী হওয়ার জন্য সেই কাজ করা উচিত, যা আপনাকে সফল করার চেয়ে খুশী করে। আর এজন্য নিজের কাজের একটা মানদন্ড ঠিক করা খুবই জরুরি এবং কোনো সময়ই নিজেকে অন্যের সাথে তুলনা করা উচিত নয়। ফিনল্যান্ডের জনগণ তাদের সুখী থাকার উপায় অন্যান্যের শিখাতে রাজি। যেসব পর্যটকরা ফিনল্যান্ডে ঘুরতে যান, তাদের বিনামূল্যে সুখী থাকার উপায়ের ওপর ক্লাস নেবার প্রস্তাব করা হয়। ওইসব ক্লাসে নিজেদের ভেতরে সুখ খুঁজে বের করা শিখানো হয়।

বিশেষজ্ঞরা শিখিয়ে থাকেন, কীভাবে পরিবেশসম্মত জীবনযাপন, স্বাস্থ্য ভারসাম্য, রুটিনমাফিক প্রতিদিন, খাদ্যাভাস মেনে ভালো থাকতে হয়। সুখী দেশের তালিকায় ফিনল্যান্ডের পর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক ও আইসল্যান্ড। চতুর্থ ইসরায়েল ও পঞ্চম নেদারল্যান্ডস। সেরা ১০টি সুখী দেশের মধ্যে এরপর রয়েছে সুইডেন (ষষ্ঠ), নরওয়ে (সপ্তম), সুইজারল্যান্ড (অষ্টম), লুক্সেমবার্গ (নবম) ও নিউজিল্যান্ড (দশম)। অবাক করা বিষয় বিশ্বের অন্যতম শক্তিশালী রাষ্ট্র যুক্তরাষ্ট্র এই তালিকায় প্রথম দশে জায়গা করতে পারেনি।

তারা আছে তালিকার ১৫তম স্থানে। আর সুখী দেশের তালিকায় এবার সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তানের নাম। আগের বছরও এই তালিকায় সবার নিচে ছিল আফগানিস্তান। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে নেপালের অবস্থান ৭৮। পাকিস্তান ১০৮, শ্রীলঙ্কা ১১২, ভারত ১২৬তম অবস্থানে রয়েছে। আর তালিকায় বাংলাদেশের অবস্থান ১১৮তম। ২০২২ সালের সুখী দেশের তালিকায় বিরাট প্রভাব ফেলেছে করোনা মহামারি। করোনা সারাবিশ্বের মানুষের ভালো থাকার বাধা হিসেবে খরচ বাড়িয়ে দিয়েছে, তার সঙ্গে বেড়েছে ভয়াবহ বেকারত্ব। যার সরাসরি প্রভাব পড়েছে বিভিন্ন দেশের সূচকে।

Continue Reading

Previous: একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
Next: নতুন পরিস্থিতির জন্য প্রস্তুত নয় ন্যাটো : স্টলটেনবার্গ

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.