Skip to content
May 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে গুজব প্রতিরোধের বিকল্প নেই: বিভাগীয় কমিশনার

নিউজডেস্ক March 22, 2023

তথ্যবিবরণী
বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্, এনডিসি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। তাঁর পরিকল্পনা অনুযায়ী, আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ব। এ জন্য গুজব প্রতিরোধের কোনো বিকল্প নেই।

গতকাল বুধবার (২২ মার্চ) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে রাজশাহী আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি)-র আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, আমাদের দেশের উন্নয়নঅপ্রতিরোধ্য গতিতে চলছে। এখন আমাদের খেয়াল রাখতে হবে, গুজবের কারণে যেন পিছিয়ে না পড়ি। এটা সঠিকভাবে চললে ২০৪১ সালের অনেক আগেই আমরা গন্তব্যে পৌঁছে যাব।

খাদ্যঘাটতি নিয়ে বিভিন্ন সময় গুজব ছড়ানো হয় উল্লেখ করে তিনি বলেন, চালসহ যথেষ্ট খাদ্যদ্রব্য মজুত আছে; যা অন্যান্যবছরের তুলনায় অনেক বেশি; অথচ, গুজবের মাধ্যমে ছড়ানো হয় বাংলাদেশে খাদ্যঘাটতি রয়েছে।

মাহে রমজান উপলক্ষ্যে পণ্যের মূল্যবৃদ্ধি প্রসঙ্গে জি এস এম জাফরউল্লাহ্ বলেন, সামনে রমজান মাস, এ মাসে দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ে মিটিং করতে হয়। পৃথিবীর কোনো মুসলিম দেশে তা করতে হয় না। অন্যান্য মুসলিম দেশের মানুষরা জানে রমজান মাস আসলে পণ্যের দাম কমবে। আমাদের দেশে কিছু অসাধু ব্যবসায়ী আছে, যারা মূল্যবৃদ্ধির গুজব ছড়ায়। তাদের সংখ্যা খুব একটা বেশি না। আমাদের সবাইকে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।আবার অনেক সময় দেখা যায়, দাম বাড়বে এই ভয়ে অনেকে চাহিদার বেশি পণ্য কিনে থাকে, যারফলে বাজারে পণ্যের সংকট তৈরি হয়। এই কারণে অনেক সময় পণ্যের দাম বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, ধর্মীয় উৎসবের সময় সরকারের বিভিন্ন কাজের গুজব সৃষ্টি করে একশ্রেণির মানুষ। এদের বিরুদ্ধেও আমাদের সতর্ক থাকতে হবে।
গণমাধ্যমকর্মীদের সমাজের দর্পণ উল্লেখ করে মতবিনিময় সভায়জি এস এম জাফরউল্লাহ্বলেন, অবাধ তথ্য প্রবাহের যুগে যদি আমরা গুজব প্রতিরোধ করতে না পারি, তাহলে অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।এ জন্য তিনি সবার আগে গণমাধ্যমকর্মীদের গুজব প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানেভ‚মিহীন ও গৃহহীন মুক্ত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের একটি পিলার হতে পারেমন্তব্য করে বিভাগীয় কমিশনারভ‚মিহীন ও গৃহহীন মানুষকে জমিসহ ঘর প্রদানের জন্যপ্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের ভূয়সী প্রশংসা করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দস্মার্ট বাংলাদেশবিনির্মাণে গুজব প্রতিরোধেরগুরুত্ব উল্লেখ করে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে তাঁদের সুচিন্তিত মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের শুরুতে স্মার্ট বাংলাদেশ ও গুজব প্রতিরোধ বিষয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর উপপ্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামান।

উপপ্রধান তথ্য অফিসারের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ, এন, এম, মঈনুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মো: এনামুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (আইসিটি) ড. মোঃ মোকছেদ আলী উপস্থিত ছিলেন। সভায় বিভাগীয় প্রশাসন, পিআইডি’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়েলা নাসরীন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আঞ্চলিক তথ্য অফিস, রাজশাহীর সিনিয়র তথ্য অফিসার তাজকিয়া আকবারী।

Continue Reading

Previous: বাগমারার হাটগাঙ্গোপাড়া বালিকা উচ্চবিদ্যালয়ে বিদায় বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত
Next: রাকাব-এসএমই ফাইন্যান্সিং কোম্পানি লিমিটেড এর ৪৩তম পর্ষদ সভা অনুষ্ঠিত

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.