Skip to content
May 1, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রাইমারী গ্রুপের সদস্যবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময়

নিউজডেস্ক March 22, 2023

স্টাফ রিপোর্টার
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের প্রাইমারী গ্রুপের সদস্যবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত সভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের নেতৃবৃন্দ বিভিন্ন মতামত তুলে ধরেন। মাননীয় মেয়র মহোদয় নেতৃবৃন্দের বিভিন্ন মতামত মনোযোগ সহকারে শোনেন। সভায় বক্তারা সুন্দর বাসযোগ্য নগরী রাজশাহীর উন্নয়ন অব্যাহত রাখতে আগামীতে মাননীয় মেয়রের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সভায় রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ইতোপূর্বে সিডিসি ক্লাস্টার, প্রাইমারী গ্রুপের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছি। আগামীতে ওয়ার্ড পর্যায়ে এ সভা অনুষ্ঠিত হবে। এ প্রকল্পের মাধ্যমে সিডিসির সদস্যরা নিজেদের সঞ্চিত অর্থ দিয়ে ঋণ প্রদান করে থাকেন। সিডিসির মাঠ পর্যায়ের কার্যক্রম যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয়, সে জন্য সিডিসি নেতৃবৃন্দকে সজাগ থাকতে হবে।

সিডিসির সদস্যদের কীভাবে আয় বৃদ্ধি করা যায় সে বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে হবে। আয়ের নতুন নতুন খাত সৃষ্টিতে সিডিসির সদস্যরা নিজেদের উদ্যোগে তৈরী পোষাক, টুপি তৈরী, তৈরি খাবার, মুড়ি তৈরী করে প্যাকেটজাত করেও বাজারজাত করতে পারেন। রাজশাহীতে শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

মতবিনিময় সভায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের সদস্য সচিব ও রাসিকের প্রধান প্রকৌশলী নুর ইসলাম তুষারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন রাসিকের চীফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান প্রকল্পের উপদেষ্টা কবি আরিফুল হক কুমার।

সভায় আরও বক্তব্য দেন নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের নেত্রী সুফিয়া, সুরাইয়া, রুবিনা, শহিদা, সুইটি, বেবি, বন্দনা, পপি রিনা, জেসমিন, নিপা, সাবিহা, সাহেদা। সভা সঞ্চালনা করেন সিডিসি টাউন ফেডারেশনের সভাপতি আয়েশা ইসলাম মুন্নি। মতবিনিময় সভায় নীলনদ, চন্দ্রমল্লিকা, বনলতা ক্লাস্টারের প্রাইমারী গ্রুপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Continue Reading

Previous: রাসিক মেয়রের সাথে জেলা প্রশাসক আব্দুল জলিলের বিদায়ী সাক্ষাৎ
Next: রোজা শুরু কাল থেকে

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.