স্টাফ রিপোর্টার
রাজশাহী নগরীর সপুরা ওয়াপদা মোড়ে একটি ফলের দোকানে সন্ত্রাসী কায়দায় লুটপাট ও দোকান ভাঙ্গচুরের ঘটনা ঘটেছে। গতকাল আনুমানিক ১১.৩০ঘটিকার সময় সাঈদ ফলভান্ডারে এ ঘটনা ঘটেছে।
সাঈদ ফল ভান্ডারের সত্ত্বাধিকারী কামাল হোসেন বলেন, রাজশাহী ফল উন্নয়ন সংস্থার পিয়ন অনিক(৩৫) এর সাথে ১৯মার্চ কাজে গাফিলতি নিয়ে তাকে বকাবকি করি। এরপর তার সাথে কোন সমস্যা হয়নি।
আজ হঠাৎ ১১.৩০ ঘটিকার সময় অনিকসহ ১০-১২ জন ৪টি মটরসাইকেলে এসে আমার দোকান পিস্তল,দেশিয় অস্ত্র হাতুড়,রড দিয়ে ভাঙ্গচুর শুরু করে। আমার ম্যানেজার মামুন(২৬) বাধা দিতে গেলে তাকে রড ও হাতুড়ি দিয়ে মেরে জখম করে এবং তার হাতে থাকা পিস্তল ঠেকিয়ে ড্রয়ার থেকে ১,৫০,০০০/টাকা ছিনিয়ে নিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
প্রথ্যক্ষদর্শীদের মতে, হঠাৎ করে অনিকসহ ১০-১২জন এসে দোকান ভঙ্গচুর ও মারধর করে ড্রয়ারে থাকা টাকা ছিনিয়ে নিয়ে যায়।
এ বিষয়ে, রাজশাহী ফল উন্নয়ন সংস্থার সভাপতি বলেন, আমি ছিলাম না। আমরা থানায় একটা অভিযোগ করেছি। সংস্থার পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
