Skip to content
May 31, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

সুলভ মূল্যের মাংস-দুধ-ডিম কিনতে উপচেপড়া ভিড়

নিউজডেস্ক March 24, 2023

আলো ডেস্কঃ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সুলভ মূল্যের মাংস, দুধ ও ডিমের ভ্রাম্যমাণ গাড়ির পেছনে মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। শুক্রবার সকাল ৮টা থেকে দীর্ঘ সময় লাইন ধরে দাঁড়িয়ে মানুষ এসব পণ্য কিনেছেন। রাজধানীর ২০টি স্থানে কাভার্ডভ্যানে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। একাধিক স্থানে ঘুরে এ চিত্র দেখা গেছে। সকাল সাড়ে ৯টায় খামারবাড়ী মোড়ে দেখা যায়, মানুষ লাইন ধরে এসব খাদ্যপণ্য সংগ্রহ করছেন। কম আয়ের শ্রমজীবী মানুষ, গৃহবধূ থেকে শুরু করে চাকরিজীবী যুবক-বৃদ্ধ দুধ, মাংস ও ডিম সংগ্রহের লাইনে দাঁড়িয়ে আছেন।

চাকরিজীবী আসফাক এলাহী লাইনের মাঝামাঝিতে ছিলেন। সকাল ১০টার মধ্যে দুধ, ডিম, মাংস কিনেছেন। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি  বলেন, সুলভ মূল্যে বলা হচ্ছে, কিন্তু দাম তো কম নয়। পাশাপাশি পরিমাণও কম। তারপরও যেটি বিক্রি করছে, ভালো। কিছুটা হলেও স্বস্তি মিলছে। সময় পেলে পরে আবারও আসবো। ষাটোর্ধ্ব রওশনা আরা  মাংস, দুধ ও ডিম কিনতে পেয়ে বেশ খুশি। তিনি পাশেই মনিপুরি পাড়াতে ছেলের সংসার থাকেন।

ছেলের সংসারে ছেলে, ছেলের বউ, নাতি, মেয়ে এবং নিজে থাকেন। বেতন দিয়ে ছেলের সংসার চালাতে কষ্ট হয়। মাছ-মাংস প্রায় কেনা হয় না। আগে কম হলেও কেনা হতো, এখন দাম বেশি হওয়ায় গরুর মাংস তো কেনাই হয় না। কম দামে বিক্রি হচ্ছে জেনে এসেছি। সকাল সাড়ে ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে ১০টা ২০ মিনিটে হাতে মাংস পেয়েছেন। মুখে স্নিগ্ধ হাসি রওশন আরার। মাংস, দুধ ও ডিম কিনতে পেয়ে রওশনারা খুবই খুশি। মোহাম্মদপুরের গৃহবধূ আর্সিয়ানা বেগম সুলভ মূল্যে মাংস, দুধ ও ডিম সংগ্রহ করতে পেরে খুশি।

স্বামী চাকরি করেন। ছেলে-মেয়ে স্কুলে যায়। তিনি  বলেন, নিত্যপণ্যের দাম যেভাবে বেড়েছে তাতে প্রাপ্ত আয় দিয়ে সামাল দেওয়া কঠিন হয়ে গেছে। কোনো না কোন দিকে খরচ কমাতে হয়েছে। সুলভ মূল্যের মাংস, দুধ ও ডিম বিক্রি হচ্ছে, শুনে মনে করেছিলাম একটি ভালো খবর। কিছুটা হলেও খরচ কমবে। দুধ-মাংস-ডিম পেয়েছি। তবে দাম সুলভ বলা হলেও প্রায় বাজারের মতোই। যদি দাম আরও একটু কম রাখা যেতো ভালো হতো। তবে সবই টাটকা মনে হচ্ছে। বাজারের চেয়ে ভালো।

সূলভ মূল্য হলেও রিকশাচালক ইমদাদের সে টাকাও নেই। রিকশা রেখেই মাংস, দুধ, ডিম দেখতে এসেছে। কাভার্ডভ্যানের পাশে দাঁড়িয়ে দেখছেন। আফিম উদ্দিন, আমজাদ হোসেন, ইদ্রিস আলীও রিকশা দাঁড় করিয়ে এসব পণ্য বিক্রি দেখছেন। আজকে আমজাদ হোসেন ও ইদ্রিস আলীর এখনও মাংস ডিম কেনার মতো আয় হয়নি। আফিম উদ্দিনের বিশ্বাস রিকশাচালকদের কাছে এসব মাংস, ডিম ও দুধ বিক্রি করা হয় না। তাই কেনার  জন্য টাকা আনেনি। তবে পাশে দাঁড়ানো অটোরিকশা চালক জানেন এ মাংস, দুধ, ডিম সবার জন্য। এসব কাভার্ড ভ্যানে জনপ্রতি ১ কেজি গরুর মাংস,  ১ কেজি মুরগির মাংস (চামড়া ছেলা), ১ লিটার দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে।

প্রতি কেজি গরুর মাংস ৬২০ টাকা, মুরগির মাংস ৩৪০ টাকা, ডিম ১২০ টাকা ডজন ও ১ লিটার দুধ ৮০ টাকা।  একেবারে কম আয়ের মানুষের কথা বিবেচনা করে মাংস ও দুধ আধা কেজির প্যাকেট করা হয়েছে। কেউ ইচ্ছে করলে আধা কেজিও নিতে পারেন।  প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের সহযোগিতায় এবার রমজান মাসে গরুর মাংস, মুরগি, দুধ ও ডিম বিক্রি করা হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল খামারবাড়ীর মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

খামারবাড়ি ছাড়াও রাজধানীর আরও যেসব জায়গায় এসব পণ্য বিক্রি হচ্ছে সে স্থানগুলো হলো, নতুনবাজার (বাড্ডা), কড়াইল বস্তি (বনানী),আজিমপুর মাতৃসদন (আজিমপুর), গাবতলী, দিয়াবাড়ী (উত্তরা), জাপান গার্ডেন সিটি (মোহাম্মদপুর), ষাটফুট রোড (মিরপুর), খিলগাঁও (রেল ক্রসিংয়ের দক্ষিণে), সচিবালয়ের পাশে (আব্দুল গণি রোড), সেগুনবাগিচা (কাঁচা বাজার), আরামবাগ (মতিঝিল), রামপুরা, কালসী (মিরপুর), যাত্রাবাড়ী (মানিক নগর গলির মুখে), বসিলা (মোহাম্মদপুর), হাজারীবাগ (শিকশন), লুকাস (নাখালপাড়া), নয়াবাজার (পুরান ঢাকা) ও কামরাঙ্গীর চর। প্রতিটি কাভার্ডভ্যান ১০০ কেজি গরুর মাংস, ৮ কেজি খাসির মাংস, ৭০ কেজি মুরগির মাংস ও ২২০০ মুরগির ডিম বরাদ্দ পেয়েছে। ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান এসব পণ্য মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের পক্ষে বিক্রি করছে। প্রতিটি ভ্যানে ৪ জন করে মানুষ রয়েছে।

Continue Reading

Previous: রমজানের প্রথম দিনই কমলো ব্রয়লার মুরগির দাম
Next: ইন্টারপোলের রেড নোটিশে আরাভের জন্মস্থান বাগেরহাট কেন?

Related Stories

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে শহীদনজমুল হক বালিকা স্কুলেরশিক্ষকদের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

May 5, 2026
মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

মুক্তিযোদ্ধা মঞ্চ ও মুক্তিযোদ্ধার সাংস্কৃতিককমান্ডের পক্ষ থেকে জেলা পরিষদপ্রশাসককে ফুলেল শুভেচ্ছা প্রদান

May 5, 2026
বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

বিশ্ব গণমাধ্যম দিবসে দৈনিক রাজশাহীর আলো পত্রিকার বাঘা উপজেলা প্রতিনিধির শুভেচ্ছা

May 4, 2026

আরও খবর

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’
  • সারাদেশ

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ‘মব সৃষ্টি করে বসতভিটা ওমার্কেট গুঁড়িয়ে দেওয়া হয়েছে’

May 7, 2026
রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়
  • সারাদেশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথেরাসিক প্রশাসকের মতবিনিময়

May 7, 2026
রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ
  • সারাদেশ

রাসিক প্রশাসকের সাথে চতুর্বেদীসার্বজনীন মন্দিরের নেতৃবৃন্দেরসৌজন্য সাক্ষাৎ

May 7, 2026
রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক
  • সারাদেশ

রাজশাহী নগরীতে চোরাইমোটরসাইকেলসহ২ চোর আটক

May 7, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.