আলো ডেস্ক: কুষ্টিয়ার দৌলতপুরে বজ্রপাতে মিলন মালিথা (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদী মাঠে এ ঘটনা ঘটে। নিহত মিলন বাহিরমাদী টলটলিপাড়া গ্রামের আকাল মালিথার ছেলে। নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, মিলন মালিথা বাড়ির পাশের মাঠে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে মিলন ঘটনাস্থলেই মারা যান। পরে মাঠের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
