Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রেলে দীর্ঘদিনের অনিয়ম , অবস্থার পরিবর্তন জরুরি

নিউজডেস্ক March 30, 2023

সম্পাদকীয়: দেশের রেলখাতে দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি, অনিয়ম, অব্যবস্থাপনার বিষয়টি বহুল আলোচিত। এসব সমস্যার সমাধানে কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও সমস্যার সমাধান হচ্ছে না; বাড়ছে না যাত্রীসেবার মান। রেলওয়ের উন্নয়নের জন্য একের পর এক প্রকল্প নেওয়া হয়। শুধু চলমান ৩৯টি প্রকল্পেই বরাদ্দের পরিমাণ পৌনে দুই লাখ কোটি টাকা। রেল উন্নয়নের জোয়ারে ভাসলেও যাত্রীসেবার মান না বাড়ার বিষয়টি দুঃখজনক।

রেলে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অনেক ক্ষেত্রে প্রমাণিত হলেও জড়িতদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার দৃষ্টান্ত নেই। দেশের প্রধান স্টেশন ঢাকার কমলাপুরে প্রবেশ করলেই যাত্রীসেবার নিম্নমানের বিষয়টি বোঝা যায়। জানা যায়, একটি চক্র সারা বছর কালোবাজারে টিকিট বিক্রি করে নিজেদের পকেট ভারী করছে। অভিযোগ রয়েছে, প্রায় ৭৫ শতাংশ টিকিট বিক্রি হওয়ার পর চক্রটি বাকি টিকিট নিয়ে কারসাজি শুরু করে। তখন টিকিটপ্রার্থীদের বলা হয়, সব টিকিট বিক্রি হয়ে গেছে।

এরপর ট্রেন ছাড়ার সময় চক্রটি টিটিইদের ফোনে বলে দেয় কোন কোচে কোন কোন সিরিয়াল থেকে কতটি সিট খালি রয়েছে। জানা যায়, রেলে প্রতিদিন প্রায় ২ লাখ টিকিটধারী যাত্রীর সঙ্গে দ্বিগুণের বেশি বিনা টিকিটধারী যাত্রী চলাচল করেন। কিন্তু এ অনিয়ম বন্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিনা টিকিটধারী যাত্রী কর্তৃক টিকিটধারী যাত্রীদের হয়রানির বিষয়টি বারবার আলোচনায় এলেও এ বিষয়ে কর্তৃপক্ষের কোনো তৎপরতা লক্ষ করা যায় না। রেলের অসাধু কর্মচারীদের সঙ্গে বিনা টিকিটধারী যাত্রীদের আঁতাত থাকায় টিকিটধারী যাত্রীদের হয়রানি বন্ধ হচ্ছে না। দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ এখনো আধুনিক প্রযুক্তির সুবিধার বাইরে রয়ে গেছে।

এ ছাড়া অনেক মানুষ রয়েছেন, যাদের অনলাইন বা অফলাইনে নিবন্ধনে দক্ষতা অর্জন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। ট্রেনে চলাচল করতে গিয়ে এসব মানুষ যাতে বিড়ম্বনার শিকার না হন, এদিকেও কর্তৃপক্ষকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বিপুল বিনিয়োগের পরও রেলওয়েকে কেন লাভজনক সংস্থায় পরিণত করা যাচ্ছে না তা খতিয়ে দেখা দরকার। গত এক যুগে অত্যাধুনিক অনেক ইঞ্জিন-কোচ আনা হলেও তার সুফল পাওয়া যাচ্ছে না। পাশের দেশে রেল বেশ লাভজনক গণপরিবহণ।

কিন্তু আমাদের দেশে এ সংস্থায় কেবল লোকসান আর লোকসান। এর প্রকৃত কারণ উদ্ঘাটনে পদক্ষেপ নিতে হবে। অনেক দেশেই রেলকে যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে প্রতিষ্ঠা করা হয়েছে; যা আমাদের দেশে কখনোই লক্ষ করা যায়নি। যেসব দেশের রেল স্বাবলম্বী, সেসব দেশে তারা সেবার মান বাড়িয়েই তা করেছে। অন্য দেশের দৃষ্টান্ত অনুসরণ করে যথাযথ পদক্ষেপ নেওয়া হলে আমাদের দেশেও রেলকে লাভজনক সংস্থায় পরিণত করা সম্ভব। সুলভ ও নিরাপদ বাহন হিসাবে মানুষ রেলভ্রমণে স্বাচ্ছন্দ্যবোধ করে।

রেল লাগামহীন চুরি ও দুর্নীতি ছাড়াও নানা ধরনের অব্যবস্থাপনায় নিমজ্জিত হলেও কর্তৃপক্ষের এ নিয়ে কোনো ভ্রুক্ষেপ নেই। বস্তুত রেল কর্তৃপক্ষ গণমানুষের চাহিদা পূরণে পুরোপুরি ব্যর্থ হয়েছে। রেল নিয়ে নানা ধরনের পরিকল্পনা ও উদ্যোগের কথা শোনা গেলেও কাক্সিক্ষত ফল পাওয়া যায়নি, বরং প্রতিবছর রেলওয়েকে লোকসান গুনতে হচ্ছে শত শত কোটি টাকা। এ অবস্থা থেকে উত্তরণ ঘটানো অতি জরুরি হয়ে পড়েছে।

Continue Reading

Previous: মুরগির দাম অপরিবর্তিত, বেড়েছে সোনালি-লেয়ারের দাম
Next: আরও ৫ জনের করোনা শনাক্ত

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.