আলো ডেস্ক: রাজশাহীতে ব্যাংকের সামনে থেকে গ্রাহকের আড়াই লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রাজশাহীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় আইএফআইসি ব্যাংকের সামনে এই ঘটনা ঘটে।
বোয়ালিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজশাহী জজ কোর্টের কর্মচারী মো. বাহদুর দুপুরে নগরীর সাহেব বাজার এলাকার আইএফআইসি ব্যাংক থেকে ৩ লাখ টাকা তোলেন।
এরপর তিনি তার ভাইকে ৫০ হাজার টাকা দিয়ে মোটরসাইকেলের পেছনে টাকার ব্যাগ রাখেন।
মোটারসাইকেল ঘোরাতে গিয়ে তিনি দেখতে পান পেছনে ব্যাগ নেই। ওসি বলেন, এটি একটি সু² চুরির ঘটনা। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। পাশপাশি চুরির টাকা ও আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত আছে।
