স্টাফ রিপোর্টার
রাজশাহীর ১৮নং আওয়ামীলীগের উদ্দ্যোগে যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস এর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৮ নম্বর ওয়ার্ডে এই অনুষ্ঠানটি পরিচালনা করেন শাহ মখদুম থানা আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক জুয়েল, ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর সালাম সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
