Skip to content
September 23, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

কলম্বিয়ার ‘মাদক সম্রাট’ অ্যাতোনিয়েল আটক

নিউজডেস্ক October 24, 2021

আলো ডেস্ক বিদেশ : কলম্বিয়ার ‘মাদক সম্রাট এবং দেশটির সবচেয়ে বড় অপরাধী চক্রের প্রধান দাইরো আন্তোনিও উসুগাকে আটক করা হয়েছে। সেনাবাহিনী, বিমান বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে গত শনিবার তাকে আটক করা হয় বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে। আন্তোনিও উসুগা ‘অ্যাতোনিয়েল’ নামেই বেশি পরিচিত। তাকে আটকের পর একটি টেলিভিশন বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে দেশটির প্রেসিডেন্ট আইভ্যান ডুকে বলেন, ‘এই শতকের মধ্যে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এটা সবচেয়ে বড় আঘাত, একে শুধুমাত্র নব্বইয়ের দশকে পাবলো এসকোবারের পতনের সঙ্গে তুলনা করা যায়।’ অ্যাতোনিয়েলকে আটকের অভিযানে পুলিশের এক কর্মকর্তা নিহত হয়েছেন বলেও জানান তিনি। অ্যাতোনিয়েল সম্পর্কে তথ্য পেতে আট লাখ (সাত কোটি টাকার বেশি) মার্কিন ডলার পুরস্কার ঘোষণা করেছিল কলম্বিয়ার সরকার। তাকে ধরিয়ে দিতে পাঁচ মিলিয়ন ডলার (প্রায় ৪৫ কোটি টাকা) ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। পানামা সীমান্তবর্তী অ্যান্টিকোয়া প্রদেশের প্রত্যন্ত আস্তানা থেকে অ্যাতোনিয়েলকে আটক করা হয়। ৫০ বছর বয়সী এই মাদক ব্যবসায়ীকে ধরতে সাম্প্রতিক বছরগুলোতে অসংখ্য অভিযান চালানো হয়েছে, যেসব অভিযানে হাজার হাজার কর্মকর্তা অংশ নেন। কিন্তু কোনো অভিযান সফল হয়নি। ১০ বছর আগে নববর্ষের পার্টিতে পুলিশের একটি অভিযানে তার ভাই নিহত হওয়ার পর গালফ ক্ল্যানের প্রধান হয়ে ওঠেন অ্যাতোনিয়েল, যেটি আগে উসুগা ক্ল্যান নামে পরিচিত ছিল। কলম্বিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই দলটি হচ্ছে দেশের সবচেয়ে শক্তিশালী অপরাধী চক্র। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের বর্ণনা অনুযায়ী, এরা ভারী অস্ত্রে সজ্জিত চরম সহিংস একটি দল। কলম্বিয়া থেকে যুক্তরাষ্ট্র, এমনকি রাশিয়া মাদক পাচারের রুটগুলো নিয়ন্ত্রণ করে এই চক্রটি। ২০০৯ সালে যুক্তরাষ্ট্রের একটি বিচারে অভিযুক্ত হয়েছেন অ্যাতোনিয়েল। ফলে তাকে বিচারের জন্য বহিঃসমর্পণ চাইতে পারে যুক্তরাষ্ট্র। সেক্ষেত্রে তাকে নিউইয়র্কের আদালতেও হাজির করা হতে পারে।

Continue Reading

Previous: জনসংখ্যা বাড়াতে সস্তায় বাড়ি বেচছে জাপান সরকার
Next: স্বর্ণখনিতে ভিমরুলের চাক!

Related Stories

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

তাপপ্রবাহের কারণে দক্ষিণ এশিয়ায় কর্মসংস্থান ও প্রবৃদ্ধি ঝুঁকির মুখে: বিশ্বব্যাংক

July 31, 2026
হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

হিন্দু-মুসলিম সংঘর্ষে নেপালে নিহত ৩, শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

July 31, 2026
কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • স্লাইড

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বৃহস্পতিবার বাংলাদেশে অর্ধদিবস শোক

July 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026
রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহী প্রেসক্লাব সভাপতির মৃত্যুতে স্বজন ফাউন্ডেশন চেয়ারম্যানের শ্রদ্ধাঞ্জলি

September 23, 2026
যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

যুবলীগ কর্মীর ইটের আঘাতে ওয়ার্ড বিএনপি সভাপতি আহত, মাথায় ৭ সেলাই

September 23, 2026
ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন দিনকাল পত্রিকার আব্দুস সবুর

September 23, 2026
গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

গোদাগাড়ীতে নদীভাঙন রোধে জিউব্যাগ ফেলা শুরু

September 23, 2026

আরও খবর

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026
পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

পৃথক সড়ক দুর্ঘটনায় একই দিনে বাগমারার দুই যুবক নিহত

September 23, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

545433
Users Today : 900
This Month : 124804
This Year : 516869
Total Users : 545433
Views Today : 4622
Total views : 1940926

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.