Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

উৎপাদন কমানোর পর বেড়েছে অপরিশোধিত তেলের দাম

নিউজডেস্ক April 3, 2023

আলো ডেস্কঃ সৌদি আরব এবং অন্যান্য ওপেক প্লাসভুক্ত দেশগুলো এক দশমিক ১৬ মিলিয়ন (১০ লাখ ১৬ হাজার) ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে। স্থানীয় সময় গত রোববার তারা এই ঘোষণা দেয়। এই ঘোষণার পরই বিশ্বব্যাপী বাড়তে শুরু করেছে জ্বালানি তেলের দাম। সোমবার এশিয়ার বাজারে দিনের শুরুতে জ্বালানি তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়েছে।

গত রোববার ওপেক জোট থেকে অপরিশোধিত তেল উৎপাদন কমানোর ঘোষণা দেওয়া হয়। এতেই এশিয়ার বাজারে অপরিশোধিত ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি বেড়ে ৮৬ ডলারে দাঁড়িয়েছে। গত শুক্রবার যেখানে ব্যারেলপ্রতি ৭৯ ডলার ৮৯ সেন্টে বিক্রি হচ্ছিল। ওপেকের উত্তোলন হ্রাসের ঘোষণা রাশিয়ার জন্য উপকারী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এতে কিছুটা কম দামে এশিয়ার বৃহৎ বাজারগুলোয় জ্বালানি তেল বিক্রি বাড়াবে মস্কো। সৌদি আরবের উত্তোলন কমছে দিনপ্রতি ৫ লাখ ব্যারেল। এ ছাড়া ইরাক ও ইউএইর দিনপ্রতি উত্তোলন কমছে যথাক্রমে ২ লাখ ১১ হাজার ও ১ লাখ ৪৪ হাজার ব্যারেল। ওমান, আলজেরিয়া ও কাজাখস্তানও উত্তোলন কমানোর ঘোষণা দিয়েছে। ওপেক প্লাস সদস্য রাশিয়া ২০২৩ নাগাদ দিনপ্রতি ৫ লাখ ব্যারেল উত্তোল হ্রাসের ঘোষণা দিয়ে রেখেছে। জি-৭ ভুক্ত দেশগুলোর মূল্য বেধে দেয়ার সিদ্ধান্তে গত ফেব্রুয়ারি উত্তোলন ৫ লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নেয় মস্কো।

ওপেকের এ সিদ্ধান্তের সমালোচনা করেছে বাইডেন প্রশাসন। রোববার  যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র বলেন, ‘বাজারে বিদ্যমান অস্থিতিশীলতার মধ্যে উত্তোলন হ্রাস ভালো সিদ্ধান্ত নয়।’ শীর্ষ জ্বালানি রপ্তানিকারক সৌদি আরব বলছে, বাজার স্থিতিশীল করতে উত্তোলন কমিয়েছে তারা। চীনের লকডাউন প্রত্যাহার শেষে জ্বালানি তেলের চাহিদা যেমন চাঙ্গা হওয়ার কথা ছিল তেমনটা হয়নি।

গত মাসে ব্যাংক খাতের অস্থিরতা বিশ্ব অর্থনীতির শঙ্কা বাড়িয়েছে। ওপেক প্লাস জোট দৈনিক উত্তোলন প্রায় ১১ লাখ ৫০ হাজার ব্যারেল কমাচ্ছে। যা বৈশ্বিক চাহিদার ১ শতাংশের সমান। উত্তোলন হ্রাসের মানে হচ্ছে বাজারে কম অপরিশোধিত জ্বালানি তেলের উপস্থিতি। এতে স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের দাম ফের বাড়বে।

গত শুক্রবার ব্রেন্টের দাম ছিল ব্যারেলপ্রতি ৮০ ডলার। গত জুনে যা ব্যারেলপ্রতি ১২২ ডলার স্পর্শ করেছিল। অথচ করোনা মহামারীর মধ্যে ২০২০ সালে দাম ব্যারেলপ্রতি ২০ ডলারে নেমে এসেছিল। গত বছর উচ্চ দামে ভর করে রেকর্ড আয় করেছে সবগুলো জ্বালানি কম্পানি। সূত্র: টেলিগ্রাফ

Continue Reading

Previous: ডিজিটাল যুগে অ্যানালগ ট্রাফিক সিস্টেম ব্যবস্থা, সড়কে বিশৃঙ্খলা
Next: জার্মান ভাইস চ্যান্সেলরের আকস্মিক ইউক্রেন সফর

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.