আলো ডেস্ক: মাটি ফেলে সরকারি খাল ভরাট করায় কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. আ. বাসেদকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকল মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হারুন অর রশিদ এ অভিযান পরিচালনা করেন।।
প্যানেল চেয়ারম্যান বাসেদ বলেন, নিজের বাড়িতে মাটি ফেলার সময় কিছু খালে গিয়ে পড়ে। আমি ইচ্ছে করে খাল ভরাট করিনি। সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, এ বিষয়ে জনপ্রতিনিধিদের আরও সচেতন হতে হবে।
এলাকার বেশিরভাগ খাল রাঘববোয়ালদের দখলে আছে। এগুলো উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
