আলো ডেস্ক: রাজশাহীতে আয়কর অফিসে অভিযান চালিয়ে ঘুসের ১০ লাখ টাকাসহ উপ-কর কমিশনার মহিবুল ইসলাম ভ‚ঁইয়াকে আটক করেছে দুদক। গতকল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালায় দুদক।
এ সময় ঘুসের টাকাসহ তাকে আটক করা হয়। রাজশাহী জেলা দুদকের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এতথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, একজন চিকিৎসকের কাছে ৬০ লাখ টাকা ঘুষ দাবি করেন মহিবুল ইসলাম ভূইয়া।
তার প্রথম কিস্তির ১০ লাখ টাকা গতকল মঙ্গলবার দেন। এ টাকা দেওয়ার সময় হাতেনাতে তাকে আটক করা হয়। দুদকের এ উপ-পরিচালক আরও বলেন, আটক উপ-কর কমিশনারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা করা হবে।
