Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

বঙ্গবাজারে ভয়াবহ আগুন: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে হবে

নিউজডেস্ক April 5, 2023

সম্পাদকীয়: রাজধানীর গুলিস্তানে গত মঙ্গলবার কাপড়ের অন্যতম প্রধান মার্কেট বঙ্গবাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সর্বস্বান্ত হয়েছে হাজারো মানুষ। সেদিন ভোর সাড়ে ৫টার দিকে মার্কেটে আগুন লাগে। তা দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের কয়েকটি বিপণিবিতানে। বঙ্গবাজার কমপ্লেক্সের ভেতর চারটি মার্কেট আছে। সেগুলো হলো বঙ্গবাজার মার্কেট, মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট। এসব মার্কেটে প্রায় তিন হাজার দোকান আছে। তার সব কটি পুড়ে গেছে। এ ছাড়া বঙ্গবাজারের পাশে অ্যানেক্স টাওয়ার মার্কেটটি সাততলার।

এর একাধিক তালায় আগুন লাগে। এর দক্ষিণ পাশে আছে মহানগর কমপ্লেক্স। দোতলা এই মার্কেট টিনের। সেখানে আগুন লাগে। এর পাশে আছে পুলিশ হেডকোয়ার্টার্স। এর ভেতরে থাকা একটি পাঁচতলা ভবনে দুপুর ১২টার দিকে আগুন লাগে। অগ্নিকাণ্ডের পর আশপাশে তা ছড়িয়ে পড়ায় আশপাশের মার্কেট থেকে মালপত্র সরিয়ে নেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪৮টি ইউনিটসহ সেনাবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য ও স্বেচ্ছসেবীরা মিলে সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে এ আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ দুর্ঘটনায় ১১ জন আহত হয়েছে। এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস প্রথম থেকেই অবহেলা করেছে বলে ব্যবসায়ীদের অভিযোগ। ফায়ার সার্ভিস এ অভিযোগ অস্বীকার করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে দেরি হওয়ার জন্য উৎসুক জনতার ভিড়, পানির সংকট ও বাতাসকে দায়ী করেছে ফায়ার সার্ভিস।

মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট দুর্ঘটনাস্থলে পৌঁছে ৬টা ১২ মিনিটে। তবে আগুনের ভয়াবহতা অনেক বেশি ছিল। এতে এক জায়গায় আগুন নেভানোর পরপরই আরেক জায়গায় আগুন লেগে যাচ্ছিল। এ ছাড়া পানির সংকটের কারণেও আগুন নেভাতে কিছুটা দেরি হয়।

এতে ক্ষুব্ধ হয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও তাদের স্থাপনায় হামলা করা হয়, যা দুঃখজনক। আরেকটি দুঃখজনক ব্যাপার হলো, ঈদের বাজার উপলক্ষে ব্যবসায়ীদের বেশির ভাগই ঋণ করে দোকানে মালপত্র তুলেছেন। সাতটি মার্কেটের ব্যবসায়ীদের দাবি, আগুন লাগার ঘটনায় তাঁদের হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ক্ষতিগ্রস্তদের তালিকা ও ক্ষয়ক্ষতি নিরূপণে আট সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্ষতিগ্রস্তদের পাশ সবাই দাঁড়াবে, এটাই প্রত্যাশা।

Continue Reading

Previous: শাহমখদুম থানা আওয়ামী লীগের উদ্যোগে শাড়ি লুঙ্গি বিতরণ
Next: আবাসিক সংযোগে অটোরিকশার ব্যাটারি চার্জ, রাজস্ব হারাচ্ছে সরকার

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.