Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

দেশ ছাড়ছে শ্রীলঙ্কার মধ্যবিত্তরা

নিউজডেস্ক April 5, 2023

আলো বিশ্বঃ শ্রীলঙ্কায় গত বছর চরম অর্থসংকটের মুখে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের জন্য মানুষের যে দীর্ঘ লাইন তৈরি হয়েছিল, প্রায় একই অবস্থা ছিল দেশটির অভিবাসন বিভাগের সামনেও। ২০২২ সালে লঙ্কান অভিবাসন কর্তৃপক্ষ প্রায় ৮ লাখ ৭৫ হাজার পাসপোর্ট ইস্যু করেছে, যা তাদের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ। কলম্বোর এ ভবনটির বাইরে অপেক্ষমাণ মানুষগুলো চরম অভাব, মূল্যস্ফীতি ও অনিশ্চয়তা থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজছিল। শ্রীলঙ্কার জনসংখ্যা প্রায় ২ কোটি ২০ লাখ।

সরকারি হিসাব বলছে, ২০২২ সালে দেশটি থেকে তিন লাখ মানুষ চাকরির জন্য বিদেশে গেছে। এদের বেশিরভাগই নিম্ন ও আধা-দক্ষ শ্রমিক। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে গেছে আরও ৭৩ হাজার। তথ্য-উপাত্ত বলছে, দেশত্যাগের এই স্রােতে গা ভাসিয়েছে মূলত শ্রীলঙ্কার মধ্যবিত্ত পেশাজীবীরা। তাদের দেশত্যাগের বহু কারণ তৈরি করে দিয়েছে শ্রীলঙ্কার দীর্ঘস্থায়ী সংকট। গত ফেব্রুয়ারিতে সেখানে বার্ষিক মূল্যস্ফীতি ছিল ৫০ দশমিক ৬ শতাংশ। সেই তুলনায় মজুরি বাড়েনি। কিন্তু বেড়েছে করের বোঝা।

গত জানুয়ারিতে লঙ্কান প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে আইএমএফের বহুল প্রতীক্ষিত ঋণ পেতে কর বাড়ানোর ঘোষণা দিয়েছেন। যদিও এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার ইতিহাসে সবচেয়ে বড় ‘ব্রেইন ড্রেইন’ (মেধা পাঁচার) ঘটাবে বলে সতর্ক করেছে বিরোধী ন্যাশনাল পিপলস পাওয়ার পার্টি। বর্তমান অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, তাদের এই ভবিষ্যদ্বাণী সত্যও হতে পারে। ৩৭ বছর বয়সী এয়ার-ট্রাফিক কন্ট্রোলার রাজিথা সেনেভিরতে মধ্যপ্রাচ্য থেকে পাওয়া একটি চাকরির প্রস্তাব বিবেচনা করছেন।

তিনি জানিয়েছেন, বিদেশি রিক্রুটমেন্ট এজেন্টরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তরুণ পেশাদারদের নিয়োগ দিচ্ছে। তবে গত মাসে রাজিথাদের ইউনিয়ন সতর্ক করে বলেছে, যদি তাদের আরও চার বা পাঁচজন সদস্য চলে যায়, তাহলে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। শ্রীলঙ্কায় হাজার হাজার তরুণ শ্রমিক পদত্যাগ করেছে। এতে দেশটির দ্রুত বর্ধনশীল শিল্পগুলো হুমকির মুখে পড়েছে।

শত শত চিকিৎসক বিদেশে পাড়ি জমিয়েছেন, যাদের মধ্যে গত বছরের জানুয়ারি থেকে আগস্ট মাসের মধ্যেই গেছেন ৪৭৭ জন। এভাবে অব্যাহতভাবে চিকিৎসকদের বিদেশ গমন দেশটির গ্রামীণ হাসপাতালগুলাকে পঙ্গু করে দিতে পারে। শোনা যায়, উচ্চ অভিবাসন হারের বিষয়ে খোদ বিক্রমাসিংহেই ব্যঙ্গ করে বলেছেন, শ্রীলঙ্কায় খুব শিগগির ‘হোটেলে এক গ্লাস ওয়াইন পরিবেশন করার মতো কেউ অবশিষ্ট থাকবে না’।

এরপরও সরকারি খাতের মজুরি বিল কমানো ও দেশটির বৈদেশিক মুদ্রার বৃহত্তম উৎস রেমিট্যান্স বাড়ানোর আশায় ‘ব্রেইন ড্রেন’কে উৎসাহিত করছে লঙ্কান সরকার। পলাতক চিকিৎসকরা সরকারি কর্মীদের জন্য গত জুনে চালু হওয়া একটি বিশেষ সুবিধা নিচ্ছেন। এ ব্যবস্থায় তারা বিদেশে কাজ করে যদি মাসে ১০০ থকে ৫০০ মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠান, তবে পাঁচ বছর পর্যন্ত অবৈতনিক ছুটি মঞ্জুর করবে সরকার। শ্রীলঙ্কার বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মানুশা নানায়াক্কারা বিদেশে কর্মী পাঠাতে বিভিন্ন প্রকল্প চালু করেছেন।

তার অফিস সোশ্যাল মিডিয়ায় বিদেশে চাকরির সুযোগের বিজ্ঞাপন দিচ্ছে। রাষ্ট্রপরিচালিত কর্মসংস্থান সংস্থার মাধ্যমে লঙ্কান নাগরিকরা বিদেশে চাকরি নিশ্চিত করতে পারে, তার প্রচারণা চালাতে ‘রাতা ইয়ামু’ বা ‘চলুন, বিদেশে যাই’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও ইউটিউব চ্যানেল খোলা হয়েছে। সরকার নার্সিং, কেয়ার-গিভিংসহ অন্যান্য পেশায় প্রশিক্ষণের সুযোগ বাড়িয়েছে।

বিদেশে এসব পেশার জন্য শ্রীলঙ্কানদের চাহিদা রয়েছে, বিশেষ করে কুয়েত, কাতার এবং সৌদি আরবে। গত বছর শ্রীলঙ্কার ৪০ শতাংশেরও বেশি নিবন্ধিত অভিবাসী এসব দেশে গেছে। এছাড়া, নতুন নতুন ভোকেশনাল প্রশিক্ষণ কেন্দ্র খালা হচ্ছে। এতে এগিয়ে এসেছে বেসরকারি উদ্যোক্তারাও।
লঙ্কান সরকারের এই নীতিগুলো তাদের কাক্সিক্ষত প্রভাব ফেলছে বলেই মনে হচ্ছে।

গত বছর কমে যাওয়া রেমিট্যান্স গত চার মাসে আবার বেড়েছে। তবে উজ্জ্বলতম প্রতিভাগুলোকে বিদেশে ঠেলে দিয়ে শ্রীলঙ্কা নিজের ঘর পুনর্গঠনের জন্য প্রয়োজনীয় লোক থেকে নিজেকেই বঞ্চিত করছে। এটি দ্বীপরাষ্ট্রটির জন্য অদূর ভবিষ্যত বিপদের কারণ হয়ে উঠতে পারে।

Continue Reading

Previous: আবাসিক সংযোগে অটোরিকশার ব্যাটারি চার্জ, রাজস্ব হারাচ্ছে সরকার
Next: সংরক্ষিত সেনাদলে থাকার বয়স বাড়াল ফ্রান্স

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.