Skip to content
August 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় আহত বাচ্চাকে উদ্ধার করে মানবতার পরিচয় দিলেন মোস্তফা

নিউজডেস্ক September 27, 2021

স্টাফ রিপোর্টার
রাজশাহীতে সড়ক দুর্ঘনায় অপরিচিত এক আহত বাচ্চাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি ও চিকিৎসার সার্বিক সহযোগিতা করে চরম মনবিকতার পরিচয় দিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মচারী ইউনিয়নের সভাপতি ও ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা।
খোঁজ নিয়ে জানাযায়, সময় ঠিক আনুমানিক দুপুর ১.৩০ মিনিট। স্থান, তালাইমারি নর্দানমোড়। হঠাৎ বরফ ওয়ালার ঝুনঝুনির শব্দ পেয়ে বাসা থেকে বের হয়ে আসে রিয়া(৮) নামের একটি বাচ্চা। রাস্তায় আসার পর রাস্তার এপাশ থেকে ঐ পাশে পার হতে গিয়ে অটোরিক্সার সাথে ধাক্কা লেগে যায় অর্থাৎ রোড এক্সিডেন্ট করে বাচ্চাটি। দেখা যায় বাচ্চাটি অটোরিক্সার তলে পড়ে রয়েছে এবং বাচ্চাটির বাম পাঁ ভেঙ্গে যায় । এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষতি সাধিত হয়। সে সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের সভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম মোস্তফা এবং সাবেক ছাত্রলীগ নেতা ও বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ রাজশাহী জেলা কমিটির জনসংযোগ ও প্রচার সম্পাদক, আলিফ আনোয়ারুল। ঘটনাটি দেখে থেমে থাকতে পারেননি তারা। তাদের নিজের গুরুত্বপূর্ণ কাজকে উপেক্ষা করে বাচ্চাটিতে উদ্ধার করে চিকিৎসার উদ্দেশ্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং ভর্তি করেন। মোস্তফা ও আলিফ জানেনা কে তার (রিয়ার) বাবা কে তার মা। প্রায় ঘন্টা খানেক পরে ছুটে আসেন বাচ্চাটির মা সহ আত্বীয় স্বজন। তারপর তাদেরকে জিজ্ঞাসা বাদ করে জানা যায়, বাচ্চাটির নাম নুসরাত জাহান রিয়া (৮) পিতার নাম সাকিল হোসেন, সাং- বিনোদপুর ( মির্জাপুর)। বাবা কাঠমিস্ত্রী কাজ করেন। বাচ্চাটি মির্জাপুর প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ১ম স্থান অধিকারি কৃতীছাত্রী। অবশেষে রামেক হাসপাতালের ১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। তবে সবচেয়ে বড় মানবতার বিষয় হলো, মহিদুল ইসলাম মোস্তফা তৎক্ষনাত ঐ বাচ্চাটির পরিবারের খোঁজ খবর নিয়ে জানতে পারে বাচ্চটির পরিবার খুব দরিদ্র। তাই বাচ্চটির সকল চিকিৎসা ব্যয়ভার বহন করেন। এবং বাচ্চাটির পরিবারকে নগদ ৫০০০ টাকা সহযোগিতাও করেন।
এ বিষয়ে বাচ্চাটির মা এর সাথে কথা বললে তিনি জানান, আমার বাবার বাড়ি তালাইমারি। আমি আমার বাবার বাসাতে বেড়াতে এসেছি। আমার ভীষন জ্বর, তাই সুয়েই ছিলাম। হঠাৎ বরফ ওয়ালার শব্দ পেয়ে দৌড়ে বের হয়ে যায় আমার মেয়ে। এর আর বলতে পারবো না। পরে জানতে পারি আমার মেয়ে এক্সিডেন্ট করেছে। তাই আমি ছুটে এসেছি হাসপাতালে। এখানে এসে জানতে পারি মোস্তফা নামের এক লোক আমার বাচ্চাটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছে এবং নিজের খরচে চিকিৎসা করেছে। এছাড়াও আমার পরিবারের খোঁজ খবর নিয়েছে। পরে আমাকে চিকিৎসার জন্য নগদ ৫০০০ টাকাও দিয়েছে। কান্না জড়িত কন্ঠে বাচ্চাটির মা বলেন, আল্লাহ যেন এই মোস্তফা ভাইয়ের ভাল করেন এবং প্রতিটি ঘরে ঘরে এই রকম মোস্তফার মত সন্তান দেন। তবে বিষয়টি নিয়ে ভিন্ন মন্তব্য করেন মহিদুল ইসলাম মোস্তফা। তিনি বলেন, আমি একজন সাধারণ মানুষ। আমার চোখের সামনে একটা দুর্ঘটনা ঘটেছে আর আমি চুপ থাকবো এটা কিভাবে হয়? বাচ্চাটিকে দেখে আমার খুব খারাপ লেগেছে বিধায় আমি ও আমার বন্ধু আলিফ ভাইকে সাথে নিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসা সেবা নিশ্চিত করেছি। আমি সব সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের সহযোগিতা করে এসেছি। আল্লাহ যতদিন বাঁচিয়ে রেখেছে ততদিন যেন মানুষের সেবা করতে পারি। তবে সব মানুষের টাকা পয়সা আছে কিন্তু উপকার কয়জন করে আর করতে পারে? তাই বলবো সবাই যদি নিজ নিজ জায়গা থেকে গরীব অসহায় মানুষের পাশে দাঁড়ায় তাহলে একদিন সত্যিকারের জাতির পিতা বঙ্গবন্ধুর সেই কাঙ্খিত সোনার বাংলা ঠিক গড়ে উঠবে ইনশাআল্লাহ।

Continue Reading

Previous: শেখ হাসিনা তাঁর পিতার মতোই গণমানুষের নেতা: রাষ্ট্রপতি
Next: বিভিন্ন অপরাধে রাজশাহী মহানগরীতে গ্রেফতার ২২ জন ও মাদকদ্রব্য উদ্ধার

Related Stories

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026
রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার

August 25, 2026
সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

সকল সিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

August 24, 2026
নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

August 24, 2026
রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

রুয়েটে অটোমেশনে জার্নাল সাবমিশন -রিভিউ, চালু হলো ডিওআই ব্যবস্থা

August 24, 2026

আরও খবর

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

বিএসটিআই’র অনুমোদন না থাকায় জন্মদিনের কেক’ উৎপাদনকারী ০২টি প্রতিষ্ঠানকে জরিমানা

August 25, 2026
দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • সারাদেশ
  • স্লাইড

দাউকান্দি কলেজে বৃক্ষরোপণ, উন্নয়ন পরিকল্পনা জানালেন এমপি নজরুল ইসলাম

August 25, 2026
রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে অপহৃত ১৪ বছরের শিশু উদ্ধার, গ্রেপ্তার

August 25, 2026
গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

গোদাগাড়ী থানার সামনে বসার স্থান বেহাল, সংস্কারের দাবি

August 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা
মমিন ইসলাম নিশান

Visitor

381685
Users Today : 5705
This Month : 155736
This Year : 353121
Total Users : 381685
Views Today : 10462
Total views : 1394758

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.