Skip to content
September 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

রোহিঙ্গা ক্যাম্পগুলোয় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা জরুরী

নিউজডেস্ক October 26, 2021

সম্পাদকীয়ঃ সম্প্রতি কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প প্লাবিত হলো নিরীহ মানুষের রক্তস্রোতে। ক্যাম্পের একটি মাদ্রাসায় ঘুমন্ত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর বার্স্ট ফায়ার করেছে দুর্বৃত্তরা। এই নারকীয় ঘটনায় তিন শিক্ষক ও এক ছাত্রসহ নিহত হয়েছেন ছয়জন, এবং আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। কয়েকজনকে নৃশংসভাবে গলা কেটে মৃত্যু নিশ্চিত করেছে হামলাকারীরা। জানা যায়, শুক্রবার ভোর ৪টার দিকে ১২-১৫ জনের একটি সশস্ত্র দল ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসার দিকে যায়। এর কিছুক্ষণ পর গুলির শব্দ ও মানুষের আর্তনাদ শোনা যায়। আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে মাদ্রাসার দিকে গেলে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে খুব অল্প সময়ে। প্রায় ৫ থেকে ৭ মিনিট সময়ের মধ্যে। হামলার ঘটনায় রোহিঙ্গা নেতারা দায়ী করেছেন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মিকে (আরসা)। তারা বলছেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন নিয়ে ইসলামি মাহাস নেতাদের সঙ্গে আরসার বিরোধ চলছিল। অবশ্য পুলিশ রোহিঙ্গা শিবিরগুলোয় আরসার অস্তিত্ব স্বীকার করছে না। পুলিশের মতে, রোহিঙ্গা সন্ত্রাসীরা আরসার নাম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকা- চালাচ্ছে। অন্যদিকে, মুহিবুল্লাহ হত্যা ও ঘুমন্ত শিক্ষক-শিক্ষার্থীদের হত্যা একই সূত্রে গাঁথা বলে দাবি করছেন অনেক রোহিঙ্গা। তাদের ধারণা আরসার সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটিয়েছে।
এই ঘটনার কিছুদিন আগে কক্সবাজারের উখিয়ার লম্বাশিরা রোহিঙ্গা ক্যাম্পে একদল সন্ত্রাসী রোহিঙ্গা জনগোষ্ঠীর শীর্ষনেতা এবং আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে খুন করেছে। রোহিঙ্গা ক্যাম্পে আগেও অনেক সন্ত্রাসী ঘটনা ঘটেছে। রোহিঙ্গা ক্যাম্পে একের পর এক কেন সন্ত্রাসী ঘটনা ঘটছে, এর একটি বিশ্বাসযোগ্য উত্তর খুঁজে পাওয়া জরুরি। রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার শিহাব কায়সার বলেছেন, ‘হামলার কারণ এবং কারা হামলা করেছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।’
রোহিঙ্গা ক্যাম্পে ঘনঘন এমন অতর্কিত হামলার প্রকৃত কারণ ও দায়ীদের পরিচয় সম্পর্কে দ্রুত নিশ্চিত হওয়া প্রয়োজন। এমনটি না হলে সম্ভাব্য পরবর্তী সন্ত্রাসী কর্মকান্ড রোধ করা সম্ভব হবে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে, রোহিঙ্গা ক্যাম্পগুলোয় ব্যাপকভাবে মাদক ও অস্ত্রের ব্যবসা চলছে। মাদক ও অস্ত্রকে কেন্দ্র করে সন্ত্রাসী গ্রুপ গজিয়ে উঠছে কি-না, সেটাও খুঁজে দেখা দরকার। দ্বিতীয়ত, রোহিঙ্গাদের মধ্যে প্রত্যাবাসনপ্রত্যাশী ও প্রত্যাবাসনবিরোধীদের দ্বন্দ্ব কোন পর্যায়ে রয়েছে এবং এ দ্বন্দ্বই সন্ত্রাসী কর্মকান্ডের জন্ম দিচ্ছে কি-না, এ ব্যাপারেও গভীর তদন্ত হওয়া দরকার।
উখিয়া ক্যাম্পে ছয় রোহিঙ্গা হত্যাকান্ডে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর। রোহিঙ্গা ক্যাম্পগুলোয় দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথা বলেছে সংস্থাটি। এ ঘটনায় আমরাও গভীরভাবে উদ্বিগ্ন। বস্তুত, রোহিঙ্গা ক্যাম্পগুলোয় যথেষ্ট পরিমাণে নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠা করা না গেলে সামনের দিনগুলোয় ঘটতে পারে আরও সন্ত্রাসী ঘটনা। তবে রোহিঙ্গা সমস্যার একমাত্র স্থায়ী সমাধান হলো তাদের স্বদেশে প্রত্যাবাসন। বিশ্ব সম্প্রদায়ের উচিত হবে, এ ব্যাপারে মিয়ানমারের ওপর ক্রমাগত চাপ বৃদ্ধি করা। বিশ্বকে বুঝাতে হবে যে, মিয়ানমারের জনগোষ্ঠীর সন্ত্রাসী কর্মকান্ডের শিকার বা ভাগীদার হতে পারি না আমরা। এখন সরকারের উচিত হবে উখিয়ার হত্যাকান্ডের তদন্তকাজ দ্রুত শেষ করা। সরকার দ্রুত তদন্ত শেষে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসবে এটাই কাম্য।

Continue Reading

Previous: ভারতে করোনার নতুন ধরন শনাক্ত
Next: সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি সুদৃষ্টি দিতে হবে

Related Stories

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

শুধু সার্টিফিকেট অর্জনই একজন চিকিৎসকের সাফল্যের শেষ কথা নয়: ভূমিমন্ত্রী

August 2, 2026
সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

সন্তানের হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন

July 25, 2026
ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির
  • রাজশাহীর সংবাদ
  • সম্পাদকীয়
  • সারাদেশ
  • স্লাইড

ঈদগাহ মাঠকে ঘিরে চাঁদাবাজির অভিযোগ, ভিত্তিহীন দাবি মসজিদ ও ঈদগাহ কমিটির

July 25, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026
গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

গোদাগাড়ীতে ১ কেজি ১৭৩ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেপ্তার নেই

September 25, 2026
নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

September 23, 2026
বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

বাংলাদেশ ব্যাংক ঘোষিত ১০,০০০ কোটি টাকা এবং ৩,০০০ কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিম সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউন হল সভা অনুষ্ঠিত

September 23, 2026
প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে রাজশাহীর আলো পরিবারের গভীর শোক

September 23, 2026

আরও খবর

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাসিক প্রশাসকের সঙ্গে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহ পরিচালনা কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

September 25, 2026
রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে সাংবাদিক ও সাংবাদিক পরিবারবর্গের সদস্যগণের আর্থিক সহায়তা প্রদান সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত

September 25, 2026
আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

আহত শিক্ষার্থীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকার হাসপাতালে পাঠাল রুয়েট প্রশাসন

September 25, 2026
মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

মোহনপুর উপজেলায় মাকে কুপিয়ে হত্যা, বাবাকে গুরুতর জখমের অভিযোগ

September 25, 2026

সম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা
ব্যবস্থাপনা পরিচালক : কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ,
মমিন ইসলাম নিশান

Visitor

561240
Users Today : 4007
This Month : 140611
This Year : 532676
Total Users : 561240
Views Today : 18972
Total views : 2018868

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by iMaX.