Skip to content
April 29, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • আন্তর্জাতিক

৮ লাখ ৭৫ হাজার আফগান শিশু অপুষ্টির শিকার

নিউজডেস্ক May 17, 2023

বিশ্বঃ হিউম্যান রাইটস ওয়াচের একটি সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়গুলোর মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির জনসংখ্যার দুই-তৃতীয়াংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এইচআরডব্লিউ রিপোর্টে বলা হয়েছে, আফগানিস্তান বিশ্ব মিডিয়ার নজর এড়িয়ে গেলেও, বর্তমানে দেশটি বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এনজিওতে আফগান নারীদের কাজ নিষিদ্ধ করার পর সংকট আরও তীব্র হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আফগানিস্তানে ৮ লাখ ৭৫ হাজার শিশু তীব্র অপুষ্টির শিকার হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, দেশটির জনসংখ্যার দুই-তৃতীয়াংশ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। যার মধ্যে বর্তমানে ৮ লাখ ৭৫ হাজার শিশু তীব্র অপুষ্টির সম্মুখীন। যার ফলে নারী ও মেয়েরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, “আমার কাছে যে অতিরিক্ত তথ্য রয়েছে তা হল আফগানিস্তানে মানবিক পরিস্থিতি এখনও সংকটজনক এবং আমাদের অপারেশনগুলোর অর্থায়নও প্রায় শেষ।”

এর আগে বিশ্বব্যাংক তাদের প্রতিবেদনে বলেছিল, আফগানিস্তান সেই সাতটি দেশের মধ্যে একটি যারা খাদ্য সংকটের জন্য বিপর্যয়কর অবস্থায় রয়েছে। খাদ্য সংকটে আক্রান্ত সাতটি দেশের মধ্যে রয়েছে আফগানিস্তান, বুরকিনা ফাসো, হাইতি, নাইজেরিয়া, সোমালিয়া, দক্ষিণ সুদান এবং ইয়েমেন। ২০১৭ সালে গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস ডেটা রিপোর্ট করা শুরু করার পর থেকে এই দেশগুলোতে খাদ্য সংকটের সম্মুখীন মানুষের সংখ্যা সবচেয়ে বেশি। এদিকে ইউনিসেফও সতর্ক করে বলেছে, আফগানিস্তানে ব্যাপক মানবিক সংকটের মধ্যে সাহায্যের অভাব গুরুতর খাদ্য সংকট সৃষ্টি করছে। ইউনাইটেড নেশনস চিলড্রেন’স ফান্ড (ইউনিসেফ) এর পুষ্টি প্রধান মেলানি গ্যালভিন টুইটারে একটি ভিডিও বার্তায় বলেছেন,”শুধুমাত্র এই বছরের মধ্যেই আফগানিস্তানে মারাত্মক অপুষ্টির কারণে হাজার হাজার দুর্বল শিশু মারা যেতে পারে।”

গ্যালভিন আরও বলেছেন, আফগানিস্তানে অপুষ্টির চিকিৎসা এবং স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় সরবরাহ কিনতে ২১ মিলিয়ন ডলার জরুরি তহবিলের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। বছরের পর বছর ধরে চলা সংঘাত, দারিদ্র্য এবং ভাঙ্গা ও দান-ভিত্তিক অর্থনীতি সাধারণ মানুষকে তীব্র ক্ষুধা ও খাদ্য সংকটে ভুগতে বাধ্য করেছে। ইউনিসেফ তার প্রতিবেদনে তুলে ধরেছে, আফগানিস্তান বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটপূর্ণ দেশগুলোর মধ্যে একটি। চলতি বছর ১৫ মিলিয়নেরও বেশি শিশুসহ ২৮ মিলিয়নের বেশি লোকের মানবিক সুরক্ষা এবং সহায়তার প্রয়োজন, যা সংখ্যায় ২০২২ সালের তুলনায় ৪ মিলিয়ন বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালে আফগানিস্তানে তালেবানরা ক্ষমতায় ফিরে আসার পর থেকে, অর্থনীতি পুনরুদ্ধার করতে ব্যর্থ হয়েছে, যা লক্ষ লক্ষ মানুষকে অনাহারের দ্বারপ্রান্তে দাঁড়াতে বাধ্য করেছ।

Continue Reading

Previous: আশার আলো দেখাচ্ছে অপ্রচলিত বাজারে তৈরি পোশাকের চাহিদা
Next: নাইজেরিয়ায় মার্কিন গাড়িবহরে হামলা, নিহত ৪

Related Stories

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন
  • আন্তর্জাতিক
  • জাতীয়
  • সারাদেশ
  • স্লাইড

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে আগ্রহী জার্মানি-সুইডেন

April 13, 2026
সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে আগ্রহী বাংলাদেশ-ভারত

April 9, 2026
এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক
  • আন্তর্জাতিক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

এক দশকে চাকরি পাননি বাংলাদেশের অর্ধেক তরুণ: বিশ্বব্যাংক

March 18, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.