প্রেস বিজ্ঞপ্তি
১৬ মে ২০২৩ তারিখ মঙ্গলবার নগর ভবনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথস্যার।
ব্যবস্থাপনাপরিচালকমহোদয়ের সাথে আরওউপস্থিত ছিলেনব্যাংকেরমহাব্যবস্থাপক, প্রশাসন (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এসময় ব্যবস্থাপনা পরিচালক রাকাবের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে মেয়র মহোদয়ের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান এর সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও শহীদ এএইচএম কামারুজ্জামানসহ মহান মুক্তিযুদ্ধেও সকল শহীদেও রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
