বাঘা সংবাদদাতা
রাজশাহীর বাঘা উপজেলা খানপুর গ্রামের মজিবুর রহমান কেপাত মন্ডলের বাড়িতে আগুনে পুড়ে মোটর সাইকেকল, স্বর্ণ অলংকারসহ পুড়ে প্রায় ২৫ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
জানাযায় উপজেলার গড়গী ইউনিয়নের খানপুর গ্রামের এবার প্রামানিকের ছেলে মজিবুর রহমান কেপাত মন্ডলের বাড়িতে গতকাল বেলা ১১.০০ টাকার সময় রান্না ঘর থেকে আগুন লেগে ঐ বাড়ির ১৪টি কক্ষ পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মাত্র একটি গেট থাকায় লোকজন প্রবেশে করতে না পারায় এবং আশেপাশে পানি না থাকায় প্রায় ৩ ঘন্টা আগুন লাগায় ঘরে থাকা ২২০ মন পাট, ৩০ মন গম, ৩০ মন ভুট্টা১ একটি মোটর সাইকেল ও ২ লক্ষ ২০ হাজার নগর টাকা, স্বর্ণ অলংকার, জামা-কাপড়, হাড়ি, পাতিল, খাবার প্লেটসহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিস এর একটি দল গিয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনদের সহযোগিতায় প্রায় বেলা ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিস গিয়ে পানি দুরে থাকায় আগুন নেভানো খুবই কষ্টকর হয়েছে।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ, কৃষি কর্মকর্তা শাফিউল্লাহ সুলতান, আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমারসহ উপজেলার বিভিন্ন কর্মকর্তা উপস্থিত হন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঐ বাড়ির সকলের সহিত কথা বলে সান্তনা প্রদান করেন।
তাদের দুপুরের খাবার, শাড়ি কাপড়, কম্বল, চাউল এবং নগদ টাকা সহ প্রয়োজনীয় জিনিসপত্র প্রদান করেন। প্রাথমিক ভাবে ঐ বাড়ির মালিক জানিয়েছেন যে তার ঘরের টিন, কাঠ ও ঘরের ওয়াল ফেটে গেছে। যা প্রায় ২৫ লক্ষ টাকার মত ক্ষয়-ক্ষতি হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতারের সহিত কথা বললে তিন বলেন আমি মোবাইল ফোনে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন ও অসহায় পরিবারের খোজ খবর নিয়ে প্রয়োজনীয় পত্র ও দুপুরের খাবারের ব্যবস্থা করেছি। পরবর্তীতে আরও সহযোগিতা করার আশ্বাস দেন।
