Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

সংকট কেটে যাক নির্বাচন হোক অংশগ্রহণমূলক

নিউজডেস্ক May 19, 2023

সম্পাদকীয়: জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে এলেও এ নির্বাচন অংশগ্রহণমূলক হওয়ার বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। সাধারণভাবে অংশগ্রহণমূলক বলতে সব দলের অংশগ্রহণ বোঝালেও দেশের রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনে মূলত প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপির অংশ নেওয়াকেই বলা হয়ে থাকে অংশগ্রহণমূলক নির্বাচন। নির্বাচনকালীন সরকার ইস্যুতে এ দুই দলের মতভিন্নতার কারণে অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নে দেখা দিয়েছে অচলাবস্থা।

বিএনপি বলে আসছে, নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে অংশ নেবে না তারা। অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ সংবিধান অনুযায়ী নির্বাচনের বিষয়ে অনড়। এ ইস্যুতে দুই প্রধান দলের মধ্যে দূরত্ব ক্রমেই বাড়ছে। অথচ নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয়, সে ব্যাপারে রয়েছে দেশি-বিদেশি চাপ। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়ন অংশগ্রহণমূলক নির্বাচন না হলে পর্যবেক্ষক না পাঠানোর সতর্কবার্তা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অন্যান্য প্রভাবশালী দেশও বলছে, বাংলাদেশে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় তারা।

প্রশ্ন হলো, প্রধান দুই দল তাদের নিজ নিজ অবস্থানে অনড় থাকলে কীভাবে সেটা সম্ভব হবে? দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির জন্য সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন জরুরি। অস্থিতিশীল পরিস্থিতি দেশের ব্যবসা-বাণিজ্য তথা অর্থনীতির জন্য ক্ষতিকর। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটতে যাচ্ছে। সেক্ষেত্রে আগামীতে আমাদের সামনে নানা চ্যালেঞ্জ আসবে। তাই আমরা মনে করি, এ চ্যালেঞ্জ মোকাবিলায় আগামী নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়া জরুরি।

এ ব্যাপারে সরকার, নির্বাচন কমিশন এবং রাজনৈতিক দলগুলোকে শুভবুদ্ধির পরিচয় দিতে হবে। দেশের রাজনীতি নির্ধারণ করবে এদেশের রাজনৈতিক নেতৃত্ব-এটাই স্বাভাবিক। এ ব্যাপারে বিদেশিদের চাপ বাড়ছে, এটি দুর্ভাগ্যজনক। তবে অভ্যন্তরীণ যে চাপ, তা যুক্তিসংগত। এটি রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। সরকারের দিক থেকে এই চাপ মোকাবিলার উপায় হলো, তারা যেহেতু বলছেন সংবিধানের অধীনেই নির্বাচন হবে, তাই তাদেরকে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের বিকল্প এমন একটি পদ্ধতি উদ্ভাবন করতে হবে, যাতে বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণে উৎসাহবোধ করে।

এই বিকল্প পদ্ধতিটি কী হতে পারে, তা ব্যাপকভিত্তিক আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। এ আলোচনা হতে পারে সরকারের নিজেদের মধ্যে এবং নির্বাচনের বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে। প্রধান রাজনৈতিক দলগুলোকে এ আলোচনায় অবশ্যই অংশ নিতে হবে। ক্ষমতাসীন দলের কোনো কোনো নেতার বক্তব্যে আলোচনার বিষয়ে যে নেতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে, তা থেকে তাদের সরে আসা উচিত। মনে রাখতে হবে, যে কোনো সমস্যার সমাধান আলোচনার টেবিলেই সম্ভব।

তবে সেক্ষেত্রে আলোচনায় অংশগ্রহণকারীদের হতে হবে আন্তরিক। আমরা মনে করি, সদিচ্ছা থাকলে এ অচলাবস্থা থেকে বেরিয়ে আসা কঠিন কিছু নয়। সব পক্ষ এ ব্যাপারে আন্তরিকতার পরিচয় দেবে, এটাই কাম্য। এর মধ্য দিয়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়ে উঠতে পারে।

Continue Reading

Previous: কাউন্সিলরবৃন্দের সাথে রাসিক মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত
Next: ইরাকে নিষিদ্ধ হলো ডলার লেনদেন

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.