Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সম্পাদকীয়

উন্নয়ন প্রকল্প, যথাসময়ে কাজ শেষ করতে হবে

নিউজডেস্ক May 24, 2023

সম্পাদকীয়: বাংলাদেশে কোনো সরকারি প্রকল্পের নির্ধারিত সময়ে শুরু হওয়ার নজির খুব কম। কোনো প্রকল্প নির্ধারিত সময়ে শেষও হয় না। দফায় দফায় সময় বাড়ানো হয়, আর তাতে ব্যয়ও বেড়ে যায়। এ নিয়ে অভিযোগের অন্ত নেই। মেয়াদ বাড়িয়েও অনেক প্রকল্পের কাজ শেষ হয় না। এ নিয়ে অনেকবার অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এপ্রিল মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচির যে অগ্রগতি প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে এপ্রিল পর্যন্ত ৫০.৩৩ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছে, যা করোনার সময় ছাড়া গত পাঁচ অর্থবছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে গত অর্থবছরের চেয়ে ৪.২৪ শতাংশ কম বাস্তবায়িত হয়েছে চলতি অর্থবছর। এমনকি শুধু এপ্রিলে গত অর্থবছরের তুলনায় ০.৮৮ শতাংশ কম বাস্তবায়িত হয়েছে।

আইএমইডির প্রতিবেদন অনুযায়ী চলতি অর্থবছরের শুধু এপ্রিলে এডিপি বাস্তবায়িত হয়েছে ৮.৬৮ শতাংশ, যা ২০২১-২২ অর্থবছরে একই সময়ে বাস্তবায়িত হয়েছিল ৯.৫১ শতাংশ। অন্যদিকে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অডিট প্রতিবেদন পর্যালোচনা করে বিআইডিএস ২০১২-১৩ থেকে ২০২১-২২ পর্যন্ত ১০ বছরে সড়ক ও জনপথ বিভাগের অধীন বাস্তবায়িত ৩৬৯টি প্রকল্প নিয়ে গবেষণা করে একটি প্রতিবেদন তৈরি করেছে। গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়িত হতে মেয়াদ বাড়ে সবচেয়ে বেশি। ৮০ শতাংশ প্রকল্পই নির্ধারিত সময়ে শেষ হয় না।

বারবার মেয়াদ বাড়ানোর কারণে সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রকল্প বাস্তবায়িত হতে ব্যয় বাড়ে প্রায় ৫৬ শতাংশ। গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, সড়ক ও জনপথ অধিদপ্তরের ২৮৯টির মেয়াদ বাড়ানো হয়েছে। আর নির্ধারিত সময়ে শেষ হয়েছে মাত্র ৭২টি প্রকল্প। ২০১টি প্রকল্পের ব্যয় বেড়েছে। ১৬০টি প্রকল্প ব্যয় বৃদ্ধি ছাড়াই শেষ হয়েছে। ১৭৯টি প্রকল্পের ব্যয় ও মেয়াদ উভয়ই বেড়েছে। মেয়াদ এবং ব্যয় না বাড়িয়ে প্রকল্প শেষ হয়েছে মাত্র ৪৯টি।

গবেষণায় উল্লেখ হয়েছে যে পরিকল্পনা অনুযায়ী প্রকল্পের অর্থ বরাদ্দ না পাওয়া, কাজের ধরনে পরিবর্তন, দরপত্র আহ্বানে ধীরগতি, প্রাকৃতিক দুর্যোগ, প্রত্যন্ত এলাকায় প্রকল্প হওয়া ও নির্মাণসামগ্রীর পরিবর্তন; এ ছাড়া আইনি সমস্যা, নিরাপত্তা, দক্ষ মানবসম্পদের অভাব, পরামর্শক নিয়োগে বিলম্ব ও দাতা সংস্থার পরিবর্তনের কারণেও প্রকল্প নির্ধারিত সময়ে শেষ হয় না। প্রকল্প বাস্তবায়িত হতে যে মাত্রায় বিলম্ব হয় ও খরচ বাড়ে তাতে রাষ্ট্রের অর্থ ও সময়ের অপচয় হয়। এটি বন্ধ করা সময়ের দাবি।

Continue Reading

Previous: ‘যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছি, আগামী ৫ বছরে রাজশাহী অন্যরকম হয়ে যাবে’- খায়রুজ্জামান লিটন
Next: রেললাইন রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ছে ট্রেন দুর্ঘটনা

Related Stories

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

দেশের ৪০ শতাংশ জেন-জি জুলাই অভ্যুত্থান ঘটিয়েছে: স্বরাষ্ট্র সচিব

October 5, 2025
২২ দিন ইলিশ ধরা বন্ধ
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

২২ দিন ইলিশ ধরা বন্ধ

October 4, 2025
বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা
  • জাতীয়
  • শিরোনাম
  • সম্পাদকীয়
  • সারাদেশ

বরখাস্ত, বদলি ও দুদক হয়রানির ভয়ে আতঙ্কিত এনবিআরের কর্মকর্তারা

October 4, 2025

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.