Skip to content
April 25, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • সারাদেশ

ধর্মের মূলবাণী সবার মধ্যে পৌঁছে দিতে হবে: শিক্ষামন্ত্রী

নিউজডেস্ক May 26, 2023

আলো ডেস্ক: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সব ধর্মই শান্তির শিক্ষা দেয়। সবাই যেন সব ধর্মের মূলকথাগুলো মেনে চলে। আর এর অনুভবটা নিজেদের মধ্যে রাখে। আমাদের ধর্মের মূলবাণী সবার মধ্যে পৌঁছে দিতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। দেশ অস্থিতিশীল করার জন্য একটি পক্ষ সব সময় কাজ করে। তাই আমাদের সবাইকে সচেতন এবং অপচেষ্টাকারীদের বিরুদ্ধে সক্রিয় হতে হবে, যোগ করেন মন্ত্রী। গতকাল বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে ধর্ম মন্ত্রণালয়ের আয়োজনে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টায় এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক দেশ। আমরা সব শ্রেণিপেশার ও ধর্মের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখব। আমাদের দেশে সব ধর্মের মানুষের একসঙ্গে বসবাস করার ঐতিহ্য রয়েছে। আমাদের সম্পর্ক বিনষ্ট করার জন্য কিছুকিছু মানুষ কাজ করে থাকে। তাদের থেকে সচেতন হতে হবে এবং তাদের প্রতিহত করতে হবে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। তিনি বলেন, তথ্য প্রযুক্তিতে দেশ অনেক দূর এগিয়ে গেছে।

আমরা কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করব না। তাই আজ সব ধর্মের লোকদের জন্য এ প্রশিক্ষণ। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। কাউকে ধর্মান্তর করতে জোর করা যাবে না। উস্কানিমূলক কোনো কিছু করা যাবে না। সব কিছু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে প্রচার করতে পারবেন, কিন্তু আঘাত হানতে পারবেন না। আমাদের অদূরদর্শী কর্মকাণ্ডর কারণে যেন সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে খেয়াল রাখতে হবে। মানুষকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্ত করা যাবে না।

স্বাগত বক্তব্য দেন চাঁদপুর ইসলামি ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ এস এম মোসা, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ এবং চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রঞ্জিত রায় চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বায়তুল আমিন জামে মসজিদের ইমাম মো. আবুবকর বিন ফারুক।

গীতা পাঠ করেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সদর উপজেলার সাধারণ সম্পাদক বিমল চৌধুরী ও বাইবেল পাঠ করেন রীতা মাইকেল। চাঁদপুর জেলা ইমাম-মোয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রহমান গাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক অজয় কুমার ভৌমিক, শহরের শাহী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল্লা আল মামুন, খ্রিস্টান ধর্মের পক্ষে রসি বর্মণ। উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম মুফতি সিরাজুল ইসলাম, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, চাঁদপুর জেলা পূজা কমিটি নেতা রাধা গোবিন্দ গোপ, তপন সরকার, গোপাল সাহা, লক্ষণ চন্দ্র সুত্রধর, অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিরা।

Continue Reading

Previous: জ্বর কমলেও কাশিশারীরিক দুর্বলতায় ভুগছেন ফখরুল
Next: মার্কিন ভিসা নীতি সুষ্ঠু নির্বাচনে সহায়ক হবে: খসরু

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.