Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ গ্রেফতার

নিউজডেস্ক May 26, 2023

স্টাফ রিপোর্টার
মাননীয় প্রধানমন্ত্রীকে হুমকি দেওয়া বিএনপি’র নেতা আবু সাঈদ চাঁদকে রাজশাহী মহানগরীর ভেড়ীপাড়া মোড়ে আরএমপি’র একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে গ্রেফতার করেছে।

আজ ২৫শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ দুপুর ১২:০০ টায় আরএমপি সদর দপ্তর কনফারেন্স রুমে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো: আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার জানান, “আবু সাঈদ চাঁদ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনার পর আমি আরএমপি’র একাধিক বিশেষ গঠন করে জরুরি ভিত্তিতে তাকে গ্রেফতারের নির্দেশ প্রদান করি।

আরএমপি’র পুলিশ গোয়েন্দা তৎপরতা বৃদ্ধির মাধ্যমে অভিযুক্ত চাঁদের অবস্থান নির্ণয়ে সার্বক্ষণিক মনিটরিং করে পেশাদারিত্বের সাথে তাকে গ্রেফতার করে।” এসময় রাজশাহী রেঞ্জের ডিআইজি মো: আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং রাজশাহী জেলার পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, বিপিএম(বার) উপস্থিত ছিলেন।

ঘটনাস‚ত্রে জানা যায়, আজ ২৫ মে ২০২৩ খ্রি. সকাল ১১.০০ টায় রাজশাহীর মহানগরীর রাজপাড়া থানাধীন ভেড়িপাড়া মোড় হতে রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেফতার করা হয়। এসময় চাঁদ একটি প্রাইভেটকারে পালিয়ে যাবার চেষ্টাকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ চেকপোস্টে আরএমপি’র পুলিশ তাকে গ্রেফতার করে।

উলে­খ্য, গত ১৯ মে ২০২৩ খ্রি. রাজশাহীর পুঠিয়া থানাধীন শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠের জনসভায় আবু সাঈদ চাঁদ মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদান করে কবরে পাঠানোর কথা বললে সমগ্র বাংলাদেশে নিন্দার ঝড় ওঠে এবং জনমনে ক্ষোভের সঞ্চার হয়। রাজশাহী-সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এ নিয়ে একাধিক মামলাও রুজু হয়। মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি প্রদানের পর বিএনপি নেতা আবু সাঈদ চাঁদ আত্মগোপনে চলে যায়। এদিকে তাকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ক্ষমতাসীন দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন।

এরপর আরএমপি’র পুলিশ কমিশনারের নেতৃত্বে আরএমপি’র সব থানা ও ডিবি চিরুনি অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। আবু সাঈদ চাঁদকে গ্রেফতারের পর যানা জানা যায় যে, রাজশাহীর চারঘাট থানার মাড়িয়ার নিজবাড়ি হতে আবু সাঈদ চাদঁ ঢাকা, গাজীপুর-সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থান করতে থাকেন। একদিন আগে তিনি রাজশাহীতে এসে পুলিশের গ্রেফতার এড়ানোর জন্য ক্ষণে ক্ষণে তার অবস্থান পরিবর্তন করতে থাকেন।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আরএমপি’র বিশেষ টিম আবু সাঈদ চাঁদকে গ্রেফতারে অভিযান শুরু করে। পরবর্তীতে আজ ২৫শে মে ২০২৩ খ্রিষ্টাব্দ সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ওই বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন ভেড়ীপাড়া মোড়ে চেকপোস্ট স্থাপন করে।

তারা আজ সকাল ১১:০০ টায় দ্রুতগতিতে সন্দেহজনকভাবে একটি অ্যালিয়ন প্রাইভেটকারটিকে আসতে দেখে কারটিকে দাঁড়ানোর সংকেত দেয়। সংকেত পেয়ে প্রাইভেটকারটি রাস্তার পাশে দাঁড়ায়। এরপর প্রাইভেটকারে তল্লাশি করে আসামি আবু সাঈদ চাঁদকে আটক করে আরএমপি’র ওই বিশেষ টিম। গ্রেফতারকৃত আসামি আবু সাঈদ চাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Continue Reading

Previous: আনুষ্ঠানিকভাবে আম রপ্তানি কার্যক্রম শুরু
Next: ৮০ শতাংশ শেষ দেশের সর্ববৃহৎ রাবার ড্যামের নির্মাণ কাজ

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.