Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ

১৪ দল, রাজশাহীর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটনের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করবে ১৪ দল

নিউজডেস্ক May 26, 2023

স্টাফ রিপোর্টার
আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে করবে ১৪ দল রাজশাহী। বৃহস্পতিবার বিকেলে ১৪ দল, রাজশাহীর উদ্যোগে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে ‘মুক্তিযুদ্ধের পক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধ হই’ শীর্ষক আয়োজিত এক মতবিনিময় সভায় ১৪ দলের নেতারা হাতে হাত রেখে এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, দুইবারের সাবেক সফল মেয়র, ২১ জুন রাসিক নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ১৪ দল অতীতেও আমরা নির্বাচনে একসাথে কাজ করেছি, এখনো করছি। আমরা আগামীতেও একসাথে কাজ করবো। রাজশাহীতে এক সাথে উন্নয়ন করবো। এরমধ্যে তিল পরিমান ভুল বোঝার সুযোগ নেই।

খায়রুজ্জামান লিটন আরো বলেন, সর্বক্ষেত্রে রাজশাহীর উন্নয়ন হয়েছে। বাদশা ভাই শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য, তিনি নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন করেছেন। রাজশাহীর উন্নয়নের এই ধারা ধরে রাখতে এখন কর্মের প্রয়োজন। ব্যক্তিগতভাবে কেউ যদি বিনিয়োগ নাও করেন, তাহলে সরকারিভাবে যাতে করা যায়, সেজন্য আমি ও বাদশা ভাই একসাথে ঢাকা গিয়ে চেষ্টা করবো। এ অঞ্চলের মানুষকেও আওয়াজ তুলতে হবে। আমাদের কর্মের ক্ষেত্র তৈরি করতে হবে।

সবাইকে সাথে নিয়ে সুন্দর রাজশাহী গড়ে তুলবো। এসব কিছুই সম্ভব হবে আগামী ২১ জুন সিটি নির্বাচনে বিজয়ী হলে। তারপর আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সারাদেশে জয়যুক্ত করতে হবে। এটি করতেই হবে, এর কোন বিকল্প নেই। এর কোন ব্যত্যয় হলে যে উন্নয়ন হয়েছে, সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে হবে।

সভাপতির বক্তব্যে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেন, আসন্ন সিটি নির্বাচনে খায়রুজ্জামান লিটন আবারো নির্বাচিত হয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন। ১৪ দলের ঐক্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামাত-বিএনপিকে দমানোর জন্য তৈরি করেছিলেন। এটি মুক্তি যুদ্ধের চেতনার ঐক্য। বঙ্গবন্ধুর আদর্শের যে মুক্তিযুদ্ধ, তার ঐক্য।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, তারা মনে হয় ঘরের বাইরে বের হন না, বের হলেই তাদের গায়ে যন্ত্রণা শুরু হয় তাই রাজশাহী থেকেই জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়। রাজশাহীতে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিরা যদি ঐক্যবদ্ধ থাকে তবে জামাত-বিএনপি’র দোসররা টিকে থাকতে পারবে না।

সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, জাসদ রাজশাহী মহানগর সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু, সহ-সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাম্যবাদী দলের সম্পাদক এসএম ওমর ফারুক, ন্যাপ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক বাসেত প্রামাণিক প্রমুখ।

সভায় উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, জেলা জাসদ সভাপতি প্রদীপ মৃধা, ন্যাপ মহানগরের সভাপতি সাইদুর রহমান, জেলা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা প্রমুখ। সভা সঞ্চালনা করেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু।

Continue Reading

Previous: ৮০ শতাংশ শেষ দেশের সর্ববৃহৎ রাবার ড্যামের নির্মাণ কাজ
Next: বাজারে সিন্ডিকেট, তদারকি বাড়াতে হবে

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.