Skip to content
April 24, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • বিনোদন

৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ২ সিনেমা

নিউজডেস্ক May 26, 2023

বিনোদন : ঈদের পরপরই হিন্দি ছবি ‘পাঠান’ বাংলাদেশের সিনেমা হলে। এর বাইরে হলিউডের ছবি। তাই আশঙ্কা থেকেই যায় যে, এর ফাঁকে দেশি ছবির মুক্তি ও এর বিপণনের অবস্থা কী হতে পারে? সেই সংকটেই পড়েছে ছবি দুটি। শুক্রবার মুক্তি পাঁচ্ছে দেশের দুটি সিনেমা ‘আদিম’ ও ‘মা’। কিন্তু ছবি দুটি মাত্র হাতেগোনা হলে কয়েকটি হলে মুক্তি পাঁচ্ছে। আদিম ছবিটি জয় করেছে রাশিয়ার মস্কো উৎসব, আর মা ছবিটি প্রশংসা কুড়িয়েছে বিখ্যাত কান উৎসবে। অথচ নিজ দেশেই হলবঞ্চিত ছবিগুলো! ‘আদিম’ পেয়েছে তিনটি হল (স্টার সিনেপ্লেক্স-বসুন্ধরা, ব্লকবাস্টার সিনেমাস ও সিনেস্কোপ), আর ‘মা’ সিনেমারটিও তিনটি (স্টার সিনেপ্লেক্স-মিরপুর, ব্লকবাস্টার সিনেমাস ও সিনেক্লাব)।

শো সংখ্যাও নামমাত্র। একইসাথে হলিউডের আলোচিত কয়েকটি ছবি মুক্তি পাওয়ায় এই অবস্থা দাঁড়িয়েছে। এ সপ্তাহে মুক্তি পাঁচ্ছে ৫টি হলিউড ও একটি বলিউড সিনেমা। এর মধ্যে রয়েছে ‘জন উইক :চ্যাপ্টার ৪’, ‘ফাস্ট এক্স’, ‘দ্য লিটল মারমেইড’র মতো আলোচিত ছবি। এগুলোর শো সংখ্যা যথাক্রমে ১১, ২৩ ও ১৭টি। এ ছাড়া বলিউডের ব্লকবাস্টার ছবি ‘পাঠান’ দুই সপ্তাহ পেরিয়েও প্রতিদিন ২৫টি শো পেয়েছে। অন্যদিকে এই মাল্টিপ্লেক্স চেইনে দেশের ছবি ‘মা’ ও ‘আদিম’ পেয়েছে মোটে একটি করে হল, আর দৈনিক শো সংখ্যা দুটি! ‘মা’ ছবির নির্মাতা অরণ্য আনোয়ার অবশ্য হলসংকটে নজর দিতে চান না। তার মতে, ‘প্রথম সপ্তাহে আমরা কেবল মাল্টিপ্লেক্সেই ছবিটা দিতে চেয়েছি।

এরপর সিঙ্গেল স্ক্রিনের দিকে যাবো। এ কারণে হলসংখ্যা কম। তবে মুক্তির আগেই যে সাড়া পাঁচ্ছি, তাতে আমি অভিভূত। প্রচুর মানুষ অগ্রীম টিকেট সংগ্রহ করছেন। আমার তো ধারণা, গত বৃহস্পতিবারের মধ্যেই গতকাল শুক্র ও আজ শনিবারের সব টিকেট বিক্রি।’ ‘মা’ ছবিটির কেন্দ্রীয় চরিত্রে রূপদানকারী চিত্রনায়িকা পরীমণি বলেন, ‘আমি আমার রাজ্যকে নিয়েই সিনেমা হল ভিজিট করবো। এই ছবিটি শুধু আমার না, যেকোনো মায়ের একবার হলেও দেখা উচিত।’ আক্ষেপ নয়, সন্তুষ্টির সুর আদিম নির্মাতা যুবরাজ শামীমের কণ্ঠেও।

তিনি হল সংখ্যাকে ইতিবাচক ভঙ্গিতে ব্যাখ্যা করেছেন এভাবে, ‘একটা ছবিতে পরিচিত মুখ নেই, তার ওপর নির্মাতার প্রথম ছবি। তবুও স্টার সিনেপ্লেক্স, যমুনা ব্লকবাস্টার কিংবা সিনেস্কোপের মতো দেশের সর্বাধুনিক সিনেমা হল নিয়েছে! ‘আদিমের চরিত্র কালা, ল্যাংড়া আর সোহাগীকে নিয়ে আমরা সদলবলে সিনেমা হলগুলোতে ঘুরে বেড়াবো, ভাবতেই কেমন পুলক অনুভব করছি।’ উল্লেখ্য ‘মা’ ছবিটির গল্প মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প।

এতে মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি। এছাড়াও আছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, শাহাদাত হোসেন প্রমুখ। ছবিটি নির্মিত হয়েছে অরণ্যে পুলক (এপি)-এর ব্যানারে। ৭৬তম কান উৎসবের মার্শে দ্যু ফিল্মে (উৎসবের বাণিজ্যিক শাখা) গত ২০ মে ছবিটির প্রিমিয়ার হয়।

সেখানে বিভিন্ন দেশের দর্শক এটি দেখে প্রশংসা করেন। অন্যদিকে ‘আদিম’ নির্মিত হয়েছে টঙ্গীর এক বস্তিতে। গল্পটাও আবর্তিত হয়েছে ওই বস্তিকে ঘিরে। এতে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। এটি ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ড’ ও ‘নেটপ্যাক সম্মাননা’ অর্জনসহ একাধিক উৎসবে প্রশংসিত হয়েছে।

Continue Reading

Previous: তৃতীয়বার বিয়ে করছেন আমির খান?
Next: ফায়ার সার্ভিসের অফিসে হামলা: দেড় মাসে গ্রেপ্তার মাত্র ২৮ জন

Related Stories

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহীতে নৃত্য উন্নয়ন সংস্থার সভাপতি অরণ্য সম্পাদক তুষার l

April 18, 2026
রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

April 18, 2026
পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ
  • বিনোদন
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস আজ

February 14, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.