Skip to content
April 21, 2026
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
রাজশাহীর আলো

রাজশাহীর আলো

  • হোম
  • রাজশাহীর সংবাদ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • প্রযুক্তি
  • শিক্ষাঙ্গন
  • ইসলামিক
  • কৃষি
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • সাহিত্য
      • শিরোনাম
    • চাকরি
    • টিপস
  • রাজশাহীর সংবাদ
  • শিক্ষাঙ্গন

দুই সহকর্মীরকে যৌন হয়রানির অভিযোগ রাবি শিক্ষকের বিরুদ্ধে

নিউজডেস্ক May 26, 2023

আলো ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই সহকর্মীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে মনোবিজ্ঞান বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে। অভিযুক্ত ওই শিক্ষকের নাম অধ্যাপক এনামুল হক। তিনি গত রোববার এক শিক্ষককে যৌন হয়রানি করেন। পরে মঙ্গলবার বিভাগের আরেক শিক্ষককে উদ্দেশ্য করে এনামুল হক একই আচরণ করলে বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে অভিযোগ করেন।

অভিযোগ পত্রে বলা হয়, মঙ্গলবার দুপুর ২টার দিকে বিভাগীয় সভাপতির অফিসকক্ষে স্বাক্ষরকারী শিক্ষকগণের উপস্থিতিতে বিভাগীয় শিক্ষক অধ্যাপক এনামুল হক আরেক নারী শিক্ষকের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ ও ভাষা ব্যবহার করেন। অভিযোগ পত্রে আরও বলা হয়, আমরা পনের জন বিভাগীয় শিক্ষক ওই সময় কক্ষে উপস্থিত ছিলাম।

সবার সামনে তিনি তার পরনের প্যান্ট খোলার ভঙ্গি করে বলেন, আমার সবসময় খোলা থাকে এবার তোরটাও খুলে ছাড়ব। এরকম বলতে বলতে নিজের কাপড় খোলার চেষ্টা করেন। এ সময় অন্য সহকর্মীরা তাকে নিবৃত্ত করে। পরে মঙ্গলবার অ্যাকাডেমিক কমিটির সভা শেষে সভাপতি বিভাগের সব শিক্ষককে বসতে বলেন, ড. এনামুল হককে তিনি সেদিন যে যৌন হয়রানিকমূলক আচরণ করেছেন এবং সেটি থেকে বিরত থাকার জন্য বললে তিনি আবারও অশোভন আচরণ করেন। অভিযোগ পত্রে বলা হয়, আমরা এধরনের আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।

তার এ ধরনের ন্যাক্কারজনক আচরণের সুষ্ঠু বিচার ও শাস্তি দাবি করছি। হাইকোর্টের রায়ের আলোকে প্রণীত যৌন হয়রানি নিরোধ নীতিমালার আওতায় তার আচরণ কার্যত: যৌন হয়রানির সামিল। কর্মক্ষেত্রে তার এমন আচরণ সব নারী শিক্ষকের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। অভিযোগ পত্রে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মাহবুবা কানিজ কেয়া, একই বিভাগের অধ্যাপক নাজমা আফরোজ, অধ্যাপক আঞ্জুমান শিরীন, অধ্যাপক সাবিনা সুলতানা, সহযোগী অধ্যাপক আঞ্জুমান শিরিন, সহযোগী অধ্যাপক মো. আশিক শাহরিয়ার, সহযোগী অধ্যাপক মো. নূর-ই-আলম সিদ্দিকী, সহকারী অধ্যাপক ফিউজি আক্তার আক্তার এবং প্রভাষক সাদেকা বানু স্বাক্ষর করেন।

অভিযোগের বিষয়ে রাবি উপাচার্যকে সাতদিনের মধ্যে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও রাবি শাখা এবং বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি। এ বিষয়ে অধ্যাপক এনামুল হক বলেন, এটা মূলত অ্যাকাডেমিক বিষয়ে মিটিং ছিল। মিটিংয়ে অ্যাকাডেমিক বিষয়ে পক্ষে-বিপক্ষে কথা হচ্ছিল।

সেখানে উত্তেজনাপূর্ণ কিছু কথাবার্তাও হয়েছে। এ সময় বিভাগের প্রায় সব শিক্ষক উপস্থিত ছিলেন। ওই সময়কার কথাবার্তাগুলো যদি যৌন হয়রানিমূলক আচরণ হয়ে থাকে তাহলে আমি শাস্তি মাথা পেতে নিবো। এ বিষয়ে রাবি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সুলতান-উল-ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ভুক্তভোগী শিক্ষিকা মঙ্গলবার বিকেলে উপাচার্য দপ্তরে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এ ধরনের বিষয়গুলো নিয়ে ব্যবস্থা গ্রহণের পূর্বে সাধারণত লিগ্যাল সেলের পরামর্শ নেওয়া হয়। এ বিষয়েও লিগ্যাল সেলের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Continue Reading

Previous: যশোরে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার তরুণী
Next: শান্তি মিশনে আত্মত্যাগকারী বাংলাদেশের ৫ শান্তিরক্ষীকে মরণোত্তর পদক

Related Stories

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026

আমরা দিচ্ছি বাধাহীন ও নিরবিচ্ছিন্ন দুর্দান্ত গতির ইন্টারনেট মানেই DeshiBiT

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026
১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

১৭ বছর পর রাজশাহী চেম্বার নির্বাচন, ১৫ ভোটে সভাপতি হাসেন আলী

April 20, 2026
রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

রাজশাহীতে বাংলাদেশ-শ্রীলঙ্কা নারী সিরিজের ট্রফি উন্মোচন, কাল মাঠে নামছে দুই দল l

April 20, 2026
রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও ক্ষতিকারক সিরাপ জব্দ

April 20, 2026
সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

সেলিম সরকারের ওপর হামলার প্রতিবাদে ঝলমলিয়ায় মানববন্ধন

April 19, 2026

আরও খবর

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মিনারুলের কবর জিয়ারতে রাসিক প্রশাসক

April 20, 2026
হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

হড়গ্রাম রেলক্রসিং ফ্লাইওভারসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

April 20, 2026
২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি
  • রাজশাহীর সংবাদ
  • শিরোনাম
  • সারাদেশ
  • স্লাইড

২০০ গরু বর্ডারের ওপারে, বিএসএফ জানলেও জানেনা বিজিবি

April 20, 2026
জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l
  • রাজশাহীর সংবাদ
  • সারাদেশ
  • স্লাইড

জেলা তাঁতী দলের পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ক্রেস্ট প্রদান l

April 20, 2026

সম্পাদক মন্ডলীর সভাপতি: আরিফুর রহমান আরিফ
স
ম্পাদক ও প্রকাশক : মো: আজিবার রহমান
যুগ্ম সম্পাদক : আজিমা পারভীন টুকটুকি

নির্বাহী সম্পাদক : এস. এম. আব্দুল মুগনী নীরো

বার্তা সম্পাদক : মো: মাসুদ রানা

ব্যবস্থাপনা পরিচালক :
মো: মোমিন ইসলাম নিশান
যুগ্ম-ব্যবস্থাপনা পরিচালক :
কাজী আসাদুর রহমান ( টিটু )

উপদেষ্টা মন্ডলী:-
আলহাজ্ব আবু বাক্কার, ইব্রাহিম হায়দার, মোঃ মামনুর রশীদ, মোঃ মোর্শেদ কামাল রানা

প্রধান কার্যালয় : শালবাগান পাওয়ার হাউজ মোড়,সপুরা,চন্দ্রিমা, রাজশাহী – ৬২০৩। সম্পাদকীয় কার্যালয় :- ফোন:- ০৭২১-৭৬০৬২১, মোবাইল:- ০১৭১১-৩৭৮০৯৪। নিউজ পাঠানোর ঠিকানা: rajshahiralo@gmail.com

  • Contact
  • Facebook
  • Twitter
  • Instagram
  • Youtube
  • VK
  • LinkedIn
Copyright ©Rajshahir Alo All rights reserved. | DarkNews by AF themes.